অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ওয়্যারলেস চার্জার কেনার আগে যা জানা জরুরি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২৩ বিকাল ০৪:৪২

remove_red_eye

৫০৫

স্মার্টফোনের জন্য অনেকেই এখন ওয়্যারলেস চার্জার ব্যবহার করেন। বর্তমানে নতুন প্রজন্মের স্মার্টফোনের সঙ্গে অনেক সংস্থাই চার্জার দেয় না। সেক্ষেত্রে আলাদা করে চার্জার কিনতে হচ্ছে। সেক্ষেত্রে জনপ্রিয় হয়ে উঠছে ওয়্যারলেস চার্জার। এতে চার্জ করার জন্য আলাদাভাবে কোনো তারের প্রয়োজন নেই। চার্জিং প্যাডের উপরে রেখে এই স্মার্টফোন খুব সহজেই চার্জ করা যায়।

ওয়্যারলেস চার্জিং, যা ইন্ডাকটিভ চার্জিং নামেও পরিচিত। এটি একটি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ তৈরি করে ডিভাইসগুলো চার্জ করে। অর্থাৎ কোনো তারের সংযোগ ছাড়াই তরঙ্গের মাধ্যমে যে কোনো ডিভাইসকে চার্জ করতে পারে। আর একটি বড় সুবিধা হলো এর জন্য কোনো সুইচ বোর্ডের দরকার হয় না।

তবে ওয়্যারলেস চার্জারের সুবিধার পাশাপাশি নানান অসুবিধাও আছে। ওয়্যারলেস চার্জিংয়ে যে কোনো অন্য ফাস্ট চার্জারের থেকে অনেক স্লো চার্জ হয়। ফলে ফোনকে দ্রুত গরম করে দেয়। এতে ফোনের ব্যটারির উপর চাপ পড়ে। শুধু তাই নয়, সারারাত আপনার ফোন চার্জে রেখে দিলে সকালে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। এমন কি ব্যাটারি ফেটেও যেতে পারে।

এছাড়াও ওয়্যারলেস চার্জারগুলোর আরেকটি অসুবিধা হলো এদের চার্জিং স্টেশনগুলি সমস্ত স্মার্ট ফোনের সঙ্গে ব্যবহার করা যায় না। অনেকেই এই কারণে খুব অসুবিধায় পড়েছেন। এখানেও সাধারণ চার্জারগুলো এর থেকে কার্যকরী।

যেহেতু ওয়্যারলেস চার্জিং ফিচার এখনো শুধু প্রিমিয়াম এবং ব্যয়বহুল স্মার্টফোনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে এই ফিচার ব্যবহার করা খুবই কঠিন। কিন্তু কম বাজেটে তা পাওয়া সম্ভব নয়।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...