অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


৫০০-৭৫০ সিসির ই-বাইক আনছে হোন্ডা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২৩ বিকাল ০৪:৪৫

remove_red_eye

৫২৮

বাইকের জগতে হোন্ডা জনপ্রিয়তা ধরে রেখেছে অনেক বছর ধরেই। একের পর এক বাইক এনে গ্রাহকদের মন জয় করে রেখেছে সংস্থাটি। এবার বৈদ্যুতিক বাইক আনতে চলেছে হোন্ডা। ধারণা করা হচ্ছে ২০২৫ সালের মধ্য়েই বাজারে আসবে হোন্ডার ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক।

অনেকদিন আগেই এই বিষয়ে ঘোষণা করেছিল কোম্পানি। মার্চেই হোন্ডা জানিয়েছিল, ২০২৪ সালের মার্চের মধ্য়ে দুটি ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ করবে তারা। সেই বাইকগুলোর ব্যাটারি খুলে বাড়িতেই চার্জে বসানো যাবে। তাই একটার চার্জ শেষ হলে অন্যটা বাইকে বসিয়ে দিতে পারবেন। এতে প্লাগে বসিয়ে বাইক চার্জ করার সমস্যা থাকবে না।

তবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নতুন উদ্ভাবনে ৫০০-৭৫০ সিসির ইলেকট্রিক বাইক আনবে কোম্পানি। দুটি সিলিন্ডারের বাইক হবে এই মডেল। গতির ওপর ভিত্তি করে এই ইলেকট্রিক বাইক আনবে হোন্ডা। শোনা যাচ্ছে, আইসিই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে নতুন বাইকের।

হোন্ডা মোটর কোম্পানির ডিরেক্টর শিনজি আওয়ামা জানিয়েছেন, তার সংস্থা একটি ‘মজাদার’ ইলেকট্রিক মোটরসাইকেল ডেভেলপ করছে, যাতে ৫০০-৭৫০ সিসি টু-সিলিন্ডার ইঞ্জিন থাকবে। এমনকি তাদের ইলেকট্রিক বাইকের মোটর থেকে শুরু করে যাবতীয় সবকিছু ভারতেই তৈরি করা হবে বলে দাবি করছেন তিনি।

সুত্র জাগো





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...