বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৫ই মে ২০২৩ বিকাল ০৪:৫০
৫৭২
প্রস্রাবের সময় অনেকেরই জ্বালাপোড়া ও হালকা ব্যথা অনুভত হয়। তবে প্রায়ই এ সমস্যার কারণ কিন্তু মারাত্মক হতে পারে। অনেকেই এক্ষেত্রে ভেবে নেন তিনি প্রস্রাবের ইনফেকশনে বা ইউটিআইতে ভুগছেন।
তবে জানলে অবাক হবেন, প্রস্রাবের ইনফেকশন ছাড়াও জটিল কিছু রোগের কারণেও এ সমস্যা হতে পারে।
প্রস্রাবের সময় তীব্র ব্যথা হওয়াকে বিজ্ঞানের ভাষায় ডিসুরিয়া বলা হয়। এক্ষেত্রে প্রস্রাবের সময়ে তীব্র ব্যথা ও জ্বালা, যৌনাঙ্গ সংলগ্ন কোষগুলোতে চাপ অনুভূত হয়।
ব্যাকটেরিয়া সংক্রমণ ছাড়াও কয়েকটি কারণে প্রস্রাবের সময় এ সমস্যাগুলো হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাভাব হয়-
>> অতিরিক্ত শুকনো খাবার খাওয়ার কারণে শরীরে পানির পরিমাণ কমে যায়। এক্ষেত্রে প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে।
>> বদহজমের কারণেও প্রস্রাবের সময় ব্যথা হতে পারে। খাবার যদি ঠিকমতো হজম না হয়, সেক্ষেত্রে এ সমস্যা দেখা দিতে পারে।
>> আবার মাত্রাতিরিক্ত মদ্যপান ডিসুরিয়ার অন্যতম কারণ।
>> এছাড়া অতিরিক্ত শরীরচর্চা করলেও প্রস্রাবের সময়ে জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে। এর কারণ হলো অতিরিক্ত ব্যায়ামে শরীরের অন্যান্য অংশের কোষে চাপ পড়ে। বাড়তি চাপের কারণে ব্যথা হতে পারে।
>> এই কারণগুলো ছাড়াও অন্য কোনো শারীরিক সমস্যা থাকলেও ডিসুরিয়ার সমস্যা হতে পারে। কিডনিতে পাথর হলে কিংবা যৌনরোগ হলেও প্রস্রাবের সময় জ্বালাবোধ হয়।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত