অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের নতুন কমিটি গঠন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই মে ২০২৩ রাত ০৯:৩৫

remove_red_eye

৩৮১

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে শিক্ষার্থীদের সংগঠন লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশনের (এলএসএ) নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন নতুন এ কমিটির অনুমোদন দেন। এতে মো. সাফায়েত রহমানকে সভাপতি ও রাকিবুল হাসান রকিকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য মোট ১২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যরা হলেন:- মো. শাকিব ও অভি হাসান (সহ-সভাপতি), আমজাদ হোসেন হৃদয়, তাজউদ্দিন সাজিদ, তরিকুল ইসলাম রাফসান, মেহেদী হাসান শিহাব ও ফাহাদ হোসেন হিরা (যুগ্ম সাধারণ সম্পাদক)।  
কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাব্বির আহমেদ লিমন ও মো. রাতুলকে। এছাড়া নতুন এ কমিটিতে ফৌজিয়া নাজনিন অন্তরাকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনিত করা হয়।
নতুন এ কমিটির পক্ষ থেকে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনসহ উপদেষ্টাবৃন্দের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা সংগঠনটিকে গতিশীল ও শৃঙ্খলবদ্ধ রেখে কার্যক্রম পরিচালনা করেবেন বলেও জানান।
জানা যায়, ১৯৮৬ সালে ‘প্রতিভা বিকাশের সহযোগিতাই আমাদের লক্ষ্য, হোক না আঁধার তবুও চল’ এই প্রতিপাদ্যে শিক্ষার্থীদের নিয়ে এ সংগঠনটি আত্মপ্রকাশ করে। এরপর থেকে বিভিন্ন কর্মকাÐের মাধ্যমে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশন।   

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...