অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় অত্যাধুনিক ৫টি নদীবন্দর হচ্ছে

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৩ রাত ০৯:৪৩

remove_red_eye

১১৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় অত্যাধুনিক ৫টি নদীবন্দর হচ্ছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে এসব বন্দর করা হবে বলে জানিয়েছেন বিআইডবিøউটিএ'র  চেয়ারম্যান কমডোর  আরিফ আহমেদ মোস্তফা। ভোলা নদিবন্দরের আওতায়  এসব বন্দরে সকল সুযোগ সুবিধাসহ পন্টুন স্থাপন করা হবে। নদীবন্দরগুলো হচ্ছে ভেদুরিয়া, ইলিশা, দৌলতখান, তজুমদ্দিন ও মনপুরায়। শুক্রবার বিকালে  ভোলার ভেদুরিয়া ও খেয়াঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিআইডবিøউটিএ এর চেয়ারম্যান।
লঞ্চঘাট পরিদর্শনকালে তার সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধির পাশাপাশি  উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন শহিদুল হক, কমান্ডার আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, ভোলা স্বার্থরক্ষা কমিটির সম্পাদক ও ভোলা প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু।
এসময় অমিতাভ অপু বিআইডবিøউটিএ এর চেয়ারম্যানের কাছে ভোলার ইলিশা ফেরিঘাট ও লঞ্চঘাটের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের ২১ জেলার সহজ ট্রানজিট পয়েন্ট হচ্ছে ভোলার ইলিশা ঘাট। প্রতিদিন শতশত যানবাহন এবং হাজার হাজার যাত্রী এই ঘাট দিয়ে যাতায়াত করে। এখানে একই সাথে ফেরিঘাট এবং লঞ্চঘাট রয়েছে। তাই ইলিশা ঘাটে পার্কিংইয়ার্ড, যাত্রী ছাউনি,  এবং ৫টি এ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা খুবই জরুরি। এসময় তিনি ইলিশাঘাটটিকে আধুনিকায়ন করার দাবি জানান।  
অমিতাভ অপুর এই সব দাবির বিষয়ে দ্রæত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেছেন বিআইডবিøউটিএর চেয়ারম্যান।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...