বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই মে ২০২৩ বিকাল ০৫:২৬
৩২৮
গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১৭৬ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণে কয়েক ডজন লোকের মৃত্যুর পর দেশটিতে এ প্রাণহানি ঘটলো। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে বলেন, লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনো কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ভয়াবহ এ বন্যায় ‘আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে।’
তিনি বলেন, ‘মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।’
এরআগে কালেহের সহকারি প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপি’কে ১০০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।
শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।
তিনি বলেন, ভারী বর্ষণের পর বিভিন্ন নদীর তীর ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে।
কারহেবওয়া বলেন, এ বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।
এদিকে প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। রুয়ান্ড কিভু হ্রদের অপর পাশে অবস্থিত।
সুত্র বাসস
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত