বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৬ই মে ২০২৩ বিকাল ০৫:২৯
২৯৯
বাংলাদেশ সফরে ‘এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। দলকে নেতৃত্ব দিবেন জাতীয় দলের টেস্ট ফরম্যাটের সদস্য জশুয়া ডা সিলভা।
দলে আরও আছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলা ব্যাটার ত্যাগনারায়ণ চন্দরপল, অলরাউন্ডার রেমন রেইফার, পেসার এন্ডারসন ফিলিপ ও স্পিনার গুদাকেশ মোতি।
এই দলে তিনজন নতুন মুখও রয়েছে ওপেনার কির্ক ম্যাকেঞ্জি, জাচারি ম্যাককাসকি এবং জইর ম্যাকআলিস্টার। এ বছর ওয়েস্ট ইন্ডিজে ঘরোয়া চার দিনের প্রথম শ্রেণির চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অভিষেক হয় তাদের।
বিদেশি কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই এমন দল গঠন করা হয়েছে বলে জানান প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স, ‘আমরা মনে করি, দলে এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি, যারা বাংলাদেশের মাটিতে খেলার মাধ্যমে উপকৃত হবে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের নিয়ে আামদের পরিকল্পনা আছে।’
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দু’টি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন। দলে রাখা হয়েছে টেস্টে নিয়মিত মুখ জাকির হাসান-নাঈম হাসানকে।
আগামী ১৬ মে থেকে প্রথম টেস্ট শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি শুরু হবে যথাক্রমে- ২৩ এবং ৩০ মে। চারদিনের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এজন্য আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল : জশুয়া ডা সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক ক্যারিয়া, কিসি কারটি, ত্যাগনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্রান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, এন্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জাচারি ম্যাককাসকি, কির্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি ও কেভিন সিনক্লেয়ার।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত