অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০১

remove_red_eye

১১১৩

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হোটেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় দৌলতখান পৌরশহরে পৃথক ভাবে অভিযান চালিয়ে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান এ জরিমানা করে। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে রান্নাও খাবার রাখার দায়ে নুর হোটেল ও বিসমিল্লাহ হোটেলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার এবং মূল্যে তালিকা প্রদর্শন না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় স্বপন হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ভোক্তা অধিকারের অভিযানের কথা শুনে পৌর শহরের অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে সটকে পড়ে। ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে রান্না ও খাবার রাখা এবং মূল্যে তালিকা প্রদর্শন না করায় তিন হোটেল ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। পড়ে উপস্থিতি জন-সাধারণের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লিপলেট বিতরণ করা হয়। এসময় দৌলতখান থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...