অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


শপথ নিলেন রাজা তৃতীয় চার্লস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

২৫৯

যুক্তরাজ্যের রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস। পবিত্র গসপেলের ওপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ নেন তিনি। রাজা হিসেবে তিনি তার প্রতিশ্রুতি পালন ও রক্ষা করবেন বলে শপথ নেন তৃতীয় চার্লস। ‘একনিষ্ঠ প্রোটেস্ট্যান্ট’ হিসেবেও শপথ নেন তিনি।

ক্যান্টারবারির আর্চবিশপ ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে তার রাজ্যাভিষেক শপথ গ্রহণ করেন। এর আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছান রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা। এর আগে বাকিংহাম প্যালেস থেকে একটি ঘোড়ার গাড়িতে শোভাযাত্রায় অংশ নেন তারা।

একটি মিনিবাসে কুইন কনসোর্ট ক্যামিলার স্বজনরা অনুষ্ঠানে অংশ নেন। ক্যামিলার ছেলে টম পার্কার বোলস, মেয়ে লরা লোপস এবং তার সাবেক স্বামী অ্যান্ড্রিউ অ্যাবেতে পৌঁছান।

রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা বাকিংহাম প্রাসাদ থেকে শোভাযাত্রা করে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে এসে পৌঁছানোর পরই সেখানে অভিষেক অনুষ্ঠান শুরু হয়। লন্ডনের স্থানীয় সময় বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধান, ধর্মীয় নেতা ও কমনওয়েলথের নেতারা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এসে তাদের আসন গ্রহণ করেন।

লন্ডনে আজ সকালে বৃষ্টি পড়ছে, তবে তাতে রাজার অভিষেক অনুষ্ঠানে মানুষের উৎসাহে কোনো ঘাটতি পড়েনি। রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলাকে নিয়ে শোভাযাত্রা যখন বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে যাচ্ছিল, তখন হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের একনজর দেখার জন্য।

এদিকে রাজতন্ত্রবিরোধী একটি গোষ্ঠী আজ লন্ডনে বিক্ষোভ করেছে। পুলিশ ট্রাফালগার স্কোয়ারের কাছে এই গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে। প্রিন্স অব ওয়েলস অ্যান্ড ক্যাথেরিন এবং প্রিন্সেস অব ওয়েলসও ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে পৌঁছেছেন। ৭০ বছর পর যুক্তরাজ্যে আবারও আয়োজিত হচ্ছে রাজ্যাভিষেক অনুষ্ঠান। স্থানীয় সময় শনিবার সকাল থেকেই শুরু হয় নানা আয়োজন।

অভিষেক অনুষ্ঠান প্রায় দুই ঘণ্টা ধরে চলবে, যা সামনা সামনি বসে দেখবেন দুই হাজার তিনশ বিশেষ অতিথি। যার মধ্যে আছেন প্রিন্স হ্যারি, ডিউক অফ সাসেক্স। তিনি যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার একটি বাণিজ্যিক ফ্লাইটে এসে পৌঁছেছেন। প্রিন্স হ্যারির আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর এই প্রথম তাকে তার ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে জনসমক্ষে দেখা যাবে। ধারণা করা হচ্ছে, অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রিন্স হ্যারি আমেরিকায় ফিরে যাবেন। এই অভিষেক অনুষ্ঠানে থাকছেন না হ্যারির স্ত্রী মেগান।

রানি এলিজাবেথের মৃত্যুর পরে তার সন্তান চার্লস যুক্তরাজ্য ও আরও ১৪টি রাষ্ট্রের রাজার স্বীকৃতি পান গত সেপ্টেম্বরে। তার অভিষেক অনুষ্ঠান ঘিরে পরের কয়েক মাস ধরে চলে ব্যাপক পরিকল্পনা। যুক্তরাজ্যে সবশেষ রাজ্যাভিষেক অনুষ্ঠান হয়েছিল ১৯৫৩ সালে, যখন রানি দ্বিতীয় এলিজাবেথের মাথায় মুকুট পরানো হয়েছিল।

অভিষেকের আগ মুহূর্তে রাজাকে বেশ শান্তই মনে হয়েছে। কড়া নিরাপত্তাসহ ওয়েলসের প্রিন্স ও প্রিন্সেসকে নিয়ে মলে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। অভিষেক অনুষ্ঠান উদযাপনের জন্য কয়েক মাস ধরে ব্যাপক পরিকল্পনা করা হয়। ৪০তম এই অভিষেক ১০৬৬ সালের পর আবারো ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠিত হচ্ছে।

অভিষেক অনুষ্ঠানের মূল দায়িত্ব পালন করবেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। অতিথি তালিকায় মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন থেকে শুরু করে আছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও উপস্থাপক জুটি অ্যান্ট এবং ডেক।

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কি শুক্রবার বাকিংহাম প্যালেসে অভিষেকপূর্ব অনুষ্ঠানে প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনের সঙ্গে দেখা করেন। এসময় চার্লসকে ইউক্রেনের ফার্স্ট লেডির সঙ্গে খোশপল্প করতে দেখা যায়। একই সঙ্গে তিনি ক্রাউন প্রিন্সেস অব ডেনমার্ক ম্যারির সঙ্গে হাত মেলান।

রাজা চার্লসের অভিষেক অনুষ্ঠানের প্রধান বার্তা থাকবে তার প্রথম প্রার্থনায়ই। তিনি অ্যাবেতে পৌঁছে উচ্চারণ করবেন, ‘আমি সেবা পেতে নয় বরং দিতে এসেছি।’

অনুষ্ঠানের সবচেয়ে বিশেষ মুহূর্ত হলো যখন রাজার মাথায় সেন্ট এডওয়ার্ডস মুকুট পরানো হবে, সেই মুহূর্তে অ্যাবের ঘণ্টা বাজবে এবং পাশে থাকা হর্স গার্ড প্যারেড থেকে গান স্যালুট দেওয়া হবে।

রাজার সাথে সাথে মুকুট পরানো হবে কুইন কনসোর্ট ক্যামিলাকেও। এই জুটির দীর্ঘ ও কিছুটা জটিল সম্পর্কের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে তিনি এখন ‘কুইন ক্যামিলা’ হিসেবে সম্বোধন পাবেন।

অনুষ্ঠানটি যতোটা সম্ভব বৈচিত্র্যপূর্ণ করা হচ্ছে এবং আগের যে কোনো অভিষেক অনুষ্ঠানের তুলনায় এবার সবচেয়ে বেশি ধর্মীয় বিশ্বাসের উপস্থিতি থাকছে। ইহুদি, মুসলিম, বৌদ্ধ এবং শিখ প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাইবেল থেকে পাঠ করবেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যদিও তিনি হিন্দু ধর্মাবলম্বী। সংগীত পরিবেশন করা হবে ওয়েলস, স্কটিশ ও আইরিশ ভাষায়।

হাজার বছর ধরে চলা এই অভিষেক অনুষ্ঠানে প্রথমবার কোনো নারী বিশপ অংশ নেবেন। আনুষ্ঠানিকতা শেষ হবে ব্রিটিশ সময় আনুমানিক দুপুর ১টায়। এরপর রাজা চার্লস ও রানি ক্যামিলা স্বর্ণ খচিত ঘোড়ার গাড়িতে বাকিংহাম প্যালেসে ফিরে যাবেন। প্রায় ১ মাইল পথ (১.৬ কিমি) পাড়ি দেওয়ার সময় থাকবে ৪ হাজার সৈন্য এবং ১৯টি ব্যান্ড দল।

তারা যখন প্রাসাদে পৌঁছাবেন, তখন ঐতিহ্য মেনে ব্যালকনিতে রাজা ও রানির সঙ্গে আর কারা থাকবেন সেটা এখনো জানা যায়নি। তবে তারা যখন ব্যালকনিতে দাঁড়াবেন, সে সময় আকাশে বিমানের একটা বিশেষ প্রদর্শনী থাকবে। কিন্তু মেঘ ও বৃষ্টির পূর্বাভাস থাকায় আবহাওয়া নিয়ে শঙ্কা থাকছে।

সুত্র জাগো

 





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...