অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপজ্জনক পরিস্থিতির ব্যাপারে ওয়াচডগ-এর সতর্কতা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই মে ২০২৩ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৩১৯

জাতিসংঘের পরমাণু প্রধান ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারপাশে বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন।
রাশিয়ার জাপোরিঝিয়া  স্টেশনের কাছ  থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার ফলে এই অঞ্চলে সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
গত বছর রুশ বাহিনী দখল করার পর থেকে ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ছয়-চুল্লির পারমানবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের দিক থেকে গোলাবর্ষণে অগ্রসর হওয়ার অভিযোগ এনে রাশিয়া গত সপ্তাহে পরিবারগুলিকে শিশু ও বয়স্কদের নিয়ে অস্থায়ীভাবে নিকটবর্তী শহর এনারহোদার ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়।
আইএইএ-এর প্রধান রাফায়েল গ্রসি শনিবার এক বিবৃতিতে বলেন, ‘জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ  কেন্দ্রের কাছাকাছি এলাকার সাধারণ পরিস্থিতি ক্রমশ অপ্রত্যাশিত ও  বিপজ্জনক হয়ে উঠছে।’ 
তিনি বলেন, আমি  প্ল্যান্টের পারমাণবিক নিরাপত্তা ও নিরাপত্তা ঝুঁকির মুখোমুখি হওয়া সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।
গ্রসি আরো বলেন,পারমাণবিক  কেন্দ্রের কর্মীরা অনসাইটে অবস্থান করলেও, আইএইএ বিশেষজ্ঞরা তথ্য পেয়েছেন যে, বেশিরভাগ প্ল্যান্টের কর্মীদের আবাসস্থল নিকটবর্তী শহর এনেরহোদার থেকে বাসিন্দাদের ঘোষিত স্থানান্তর শুরু হয়েছে এবং তারা পারমাণবিক  প্রভাবের আশঙ্কাজনক যে কোনো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
জাপোরিঝিয়া ওব্লাস্টের নগরী মেলিটোপোলের মেয়র ইভান ফেডোরভ, শুক্রবার   থেকে প্রতি ২০-৩০ মিনিটে বাস ছেড়ে যাওয়ার সাথে সাথে রাশিয়ান বাহিনীকে সরিয়ে নেওয়ায় খুব দ্রুত অগ্রসর হওয়ার অভিযোগ করেছেন।
ক্রেমলিন সহ একাধিক হামলা ও নাশকতার অভিযানের জন্য মস্কো কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকদের দায়ী করেছে।
ইউক্রেন কয়েক মাস ধরে রুশ বাহিনীর বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে।  কোনো বিশ্লেষক সাম্প্রতিক ঘটনাগুলিকে আসন্ন হামলার আলামত হিসেবে  দেখছেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...