বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই মে ২০২৩ বিকাল ০৫:৫৭
৩৬৪
একটি রাশিয়ান যুদ্ধ বিমান কৃষ্ণ সাগরের উপর ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থার জন্য টহলরত একটি পোলিশ বিমানকে বাধা দিয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, তারা মস্কোর এই ‘আক্রমনাত্মক এবং বিপজ্জনক’ আচরণের নিন্দা করেছে।
মন্ত্রনালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পোলিশ বর্ডার গার্ড প্লেনটি শুক্রবার রোমানিয়ান সীমান্ত পুলিশের সাথে নিয়মিত ফ্রন্টেক্স (ইউরোপিয়ান বর্ডার অ্যান্ড কোস্ট গার্ড এজেন্সি) টহলে ছিল যখন রাশিয়ান সুখোই এসইউ-৩৫ ফাইটার বারবার ‘আক্রমনাত্মক এবং বিপজ্জনক কৌশলে’ এটিকে আটকানোর চেষ্টা করে।
এতে বলা হয়েছে, ঘটনার সময় রোমানিয়ান এবং স্প্যানিশ বিমানগুলোকে ন্যাটো ‘প্রাক- সতর্কতা’ জানিয়েছিল। তবে পোলিশ ক্রুরা নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, রোমানিয়ার আকাশসীমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে ‘কৃষ্ণ সাগরের উপর আন্তর্জাতিক আকাশসীমায়’ ঘটনাটি ঘটেছে।
বুখারেস্ট বলেছে, ‘এই ঘটনাটি কৃষ্ণ সাগরে রাশিয়ান ফেডারেশনের উস্কানিমূলক ঘটনার আরও একটি প্রমাণ।’
ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের সাথে এএফপি যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি। পোলিশ সীমান্তরক্ষীরা এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, তবে রবিবার একটি বিবৃতি জারি করা হবে বলে তারা জানায়।
পোলিশ বিমানটি ১৯ এপ্রিল থেকে রোমানিয়াতে মোতায়েন করা হয়েছে এবং ১৭ মে পর্যন্ত সেখানে থাকার কথা, রোমানিয়ার উদ্যোগে ফ্রন্টেক্স অপারেশনে স্পেন এবং সুইডেনও রয়েছে।
সুত্র বাসস
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত