অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে এসএসসি পরীক্ষায় ৫ পরীক্ষার্থীকে বহিস্কার


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই মে ২০২৩ রাত ০৯:৩৩

remove_red_eye

৪১৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। রোববার উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওইসব শিক্ষার্থীদের বহিস্কার করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা।
বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. টিটব, সুমাইয়া বেগম, মিতু বেগম, এমদাদুর রহমান ও মো. কামরুল হাসান। এদের মধ্যে গজারিয়া বালক মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন, ডা. আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন, হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন এবং ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থী রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মো. এমদাদুল হক সেলিম জানান, পরীক্ষা শেষ হওয়ার আনুমানিক ১৫ মিনিট আগে এসব শিক্ষার্থীদের বহিস্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মোছলেহ উদ্দিন ও এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান। পরে নোটিশের মাধ্যমে সকলকে বহিস্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। বহিস্কৃত এসব শিক্ষার্থীরা এবছরের অন্যকোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।


 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...