অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


কোরআন খতম বা কবর জেয়ারত করে হাদিয়া নেওয়া যাবে কি?


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ বিকাল ০৪:২৮

remove_red_eye

৭৯৫

কোরআনুল কারিম খতম দেওয়া অনেক সওয়াবের কাজ। অনেকে কোরআন খতম বা তেলাওয়াত কিংবা কবর জেয়ারত করার পর টাকা-পয়সা, হাদিয়া বা বিনিময় দিয়ে থাকেন। ইসলামের দৃষ্টিতে এসব কি বৈধ? কোরআন খতম বা কবর জেয়ারত করে হাদিয়া নিলে কি সওয়াব পাওয়া যাবে?

কোরআনুল কারিম তেলাওয়াত বা খতম করে কিংবা কবর জেয়ারত করে টাকা-পয়সা বা বিনিময় নেওয়া বৈধ নয়। টাকা নিয়ে তেলাওয়াত করলে এর দ্বারা সওয়াব হয় না। আর এভাবে চুক্তি করে কোরআন তেলাওয়াত করা বা খতম করা কিংবা দোয়া করা উচিত হবে না। এমনিতে ইখলাসের সঙ্গে তেলাওয়াত করলে বা খতম করলে সওয়াব হবে ইনশাআল্লাহ।

কোরআন খতমের পাশাপাশি অনেকে আবার কবর জেয়ারত করার বিনিময়েও টাকা-পয়সা দিয়ে থাকে। এটিও ইসলামে বৈধ নয়। মৃত ব্যক্তির জন্য সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত বা দোয়া করার কষ্ট বা পরিশ্রমের বিনিময়ে টাকা-পয়সা, হাদিয়া বা অন্য কোনো কিছু বিনিময় হিসেবে গ্রহণ করা জায়েজ নেই।

কারণ এটি এমন কাজ, যা বিনিময়যোগ্য নয়। এক্ষেত্রে কষ্টের বিনিময়ে সওয়াব ও প্রতিদান পাওয়া যাবে। তবে দুনিয়ায় এর বিনিময় নেওয়া যাবে না। কারণ হাদিসে পাকে কোরআন তেলাওয়াত করে বিনিময় গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। হাদিসে পাকে এসেছে-

হজরত আবদুর রহমান ইবনে শিবলরাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-
ﻗﺮءﻭا اﻟﻘﺮﺁﻥ، ﻭﻻ ﺗﻐﻠﻮا ﻓﻴﻪ، ﻭﻻ ﺗﺠﻔﻮا ﻋﻨﻪ، ﻭﻻ ﺗﺄﻛﻠﻮا ﺑﻪ، ﻭﻻ ﺗﺴﺘﻜﺜﺮﻭا ﺑﻪ. ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ، ﻭﻫﺬا ﺇﺳﻨﺎﺩ ﻗﻮﻱ، ﺭﺟﺎﻟﻪ ﺛﻘﺎﺕ
‘তোমরা কোরআন পড় তবে তাতে বাড়াবাড়ি করো না এবং তার প্রতি বিরূপ হইও না। কোরআনের বিনিময় ভক্ষণ করো না এবং এর দ্বারা সম্পদ বৃদ্ধির কামনা করো না।’ (মুসনাদে আহমদ ১৫৫২৯; মুসান্নাফ ইবনে আবি শায়বা ৫/২৪০)

অন্য হাদিসে এসেছে, হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি-
اﻗﺮءﻭا اﻟﻘﺮﺁﻥ، ﻭاﺳﺄﻟﻮا اﻟﻠﻪ ﺑﻪ ﻓﺈﻥ ﻣﻦ ﺑﻌﺪﻛﻢ ﻗﻮﻣﺎ ﻳﻘﺮءﻭﻥ اﻟﻘﺮﺁﻥ ﻳﺴﺄﻟﻮﻥ اﻟﻨﺎﺱ ﺑﻪﺣﺴﻦ ﻟﻐﻴﺮﻩ
‘তোমরা কোরআন পড় এবং এর বিনিময় আল্লাহ তাআলার কাছে চাও। তোমাদের পর এমন জাতি আসবে, যারা কোরআন পড়ে এর বিনিময় মানুষের কাছে চাইবে।’ (মুসনাদে আহমদ ১৯৯১৭; তিরমিজি ২/১১৯)

তাবেয়ী হজরত যাযান রাহমাতুল্লাহি আলাইহি বলেন-
ﻣﻦ ﻗﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﻳﺄﻛﻞ ﺑﻪ ﺟﺎء ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻭﺟﻬﻪ ﻋﻈﻢ ﻟﻴﺲ ﻋﻠﻴﻪ ﻟﺤﻢ
‘যে ব্যক্তি কোরআন পড়ে মানুষের থেকে তার বিনিময় গ্রহণ করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার চেহারায় শুধু হাড্ডি থাকবে; কোনো গোশত থাকবে না।’ (মুসান্নাফ ইবনে আবি শায়বা ৭৮২৪)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরআন তেলাওয়াত বা খতম বা কবর জেয়ারত করে হাদিয়া নেওয়া থেকে বিরত থাকার তাওফিক দান করুন। একনিষ্ঠতার সঙ্গে সওয়াবের নিয়তে এ আমলগুলো করার তাওফিক দান করুন। আমিন।

সুত্র জাগো

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...