অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

এখন ট্রুকলারের সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ বিকাল ০৪:৪৩

remove_red_eye

৮১১

এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে টুকলারের সুবিধা। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের স্প্যাম কল যেভাবে চিনিয়ে দেয় ট্রুকলার, সেভাবে হোয়াটসঅ্যাপে আসা ফোন কলগুলো স্প্যাম কি না তা এখন জানাবে ট্রুকলার।

নিত্য নতুন কৌশলে প্রতারনা করছে প্রতারকরা। হোয়াটসঅ্যাপে স্প্যাম কলে হাতিয়ে নিচ্ছে নানান ব্যক্তিগত তথ্য। এরপর সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নিচ্ছে। আবার ব্যাংক অ্যাকাউন্ট, অনলাইন ব্যাংকিংয়ের নাম করেও হাতিয়ে নিচ্ছে অ্যাকাউন্টের টাকা।

হোয়াটসঅ্যাপে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন সিস্টেম। পাশাপাশি এই অ্যাপের নিরাপত্তাও অনেক মজবুত করতে প্ল্যাটফর্মে ট্রুকলারের ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে মেসেজিং প্ল্যাটফর্মে মিলবে কলার আইডেন্টিফিকেশন ফিচার। ভয়েস কল এবং ভিডিও কল উভয় ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে।

এতদিন টেলিকম সার্ভিস দ্বারা স্বীকৃত কলগুলোই শনাক্ত করতে পারত ট্রুকলার। তাছাড়া এই পরিষেবা মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি প্ল্যাটফর্মে পাওয়া যেত না। তবে মেসেজিং অ্যাপে ট্রুকলার ফিচার থাকার ফলে স্প্যাম কল চিহ্নিত করতে সুবিধা হবে ব্যবহারকারীদের।

বর্তমানে ফিচারটি বিটা ভার্সনে রয়েছে। এ মাসের মধ্যেই সব ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন। এই ফিচারের ফলে ইউজাররা অনেকটাই সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...