অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

প্রস্রাবে দুর্গন্ধ কঠিন যে রোগের ইঙ্গিত দেয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ বিকাল ০৪:৪৫

remove_red_eye

৫১৩

প্রস্রাবে দুর্গন্ধ হওয়ার বিষয়টি নিয়ে কারও তেমন কোনো মাথাব্যথা থাকে না, এটি স্বাভাবিক ভেবে অনেকেই অবহেলা করেন। তবে জানলে অবাক হবেন, প্রস্রাবের কিন্তু নিজস্ব কোনো গন্ধ নেই। আমরা প্রতিদিন যে ধরনের খাবার ভাই, তার উপরেই কিন্তু নির্ভর করে প্রস্রাবের গন্ধ কেমন হবে।

অনেক সময় পানি কম পান করলেও প্রস্রাবে জ্বালাপোড়া বা দুর্গন্ধযুক্ত হতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন, প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ মূলত অ্যামোনিয়ার কারণে হয়।

তবে অতিরিক্ত দুর্গন্ধযুক্ত প্রস্রাব কিন্তু শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। ঠিক কোন কোন রোগ শরীরে বাসা বাঁধলে প্রস্রাবে মাত্রাতিরিক্ত দুর্গন্ধ হয় তা জেনে নিন-

মূত্রনালির সংক্রমণ

ব্যাকটেরিয়ার কারণে মূলত প্রস্রাবে বেশি দুর্গন্ধ হয়। তাই প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হলে সতর্ক হওয়া জরুরি। তবে শুধু মূত্রের দুর্গন্ধই নয়, প্রস্রাবে জ্বালাপোড়া, বারবার প্রস্রাবের তাগিদ পাওয়ার মতো একাধিক লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

ডায়াবেটিস

রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে প্রস্রাবে নানা সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিকরা অন্যদের মতো চিনি হজম করতে পারে না। ফলে তাদের প্রস্রাব থেকে দুর্গন্ধ বের হয়। একই সঙ্গে ডায়াবেটিস হলে ঘন ঘন মূত্রত্যাগের প্রবণতাও বাড়ে।

সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন

প্রস্রাবে গন্ধ হওয়ার আরও একটি কারণ হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। এই সংক্রমণ প্রস্রাব ও মূত্রাশয়ে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কখনো কখনো এই সংক্রমণের কারণে মূত্রনালিতে প্রদাহের সৃষ্টি হয়, যা প্রস্রাবের গন্ধে পরিবর্তন আনতে পারে। তবে যৌনতার মাধ্যমে পরিবাহিত হওয়া ছাড়াও ইউটিআইয়ের কারণে প্রস্রাব দুর্গন্ধযুক্ত হতে পারে।

কিডনিতে পাথর

কিডনিতে পাথর জমলেও প্রস্রাব থেকে অতিরিক্ত দুর্গন্ধ বের হতে পারে। লবণ ও অন্যান্য খনিজ পদার্থ জমা হয়ে পাথর তৈরি করে। এই জমে থাকা উপাদান দুর্গন্ধের অন্যতম কারণ হতে পারে।

ছত্রাক সংক্রমণ

ছত্রাক হলো একটি অণুজীব, যা প্রাকৃতিকভাবে যোনি’সহ শরীরের বিভিন্ন অংশে বাস করে। তবে অতিরিক্ত ছত্রাক যোনিপথে ইস্ট ইনফেকশনের জন্য দায়ী।

নারীদের মূত্রনালিতে ছত্রাক সংক্রমণের কারণে চুলকানি, লালভাব, যোনি ফুলে যাওয়া ও ঘন ঘন সাদা স্রাবের লক্ষণ দেখা দিতে পারে।

সুত্র জাগো

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...