অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কান উৎসবে বিশেষ প্রিমিয়ার ভারতের ৪ সিনেমা প্রিমিয়ার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মে ২০২৩ বিকাল ০৪:৪৮

remove_red_eye

৫৫৮

সিনেমাপ্রেমীদের জন্য ৭৬তম কান চলচ্চিত্র উৎসব অত্যন্ত আনন্দের এবং মর্যাদাপূর্ণ। প্রতিবছর এ উৎসবে সারাবিশ্বের বিভিন্ন সিনেমা যাচাই-বাছাই করে নির্বাচিত কিছু সিনেমা এবং সেই সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেককেই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবকে সামনে রেখে আয়োজক কমিটি উৎসবে কিছু বিশেষ সিনেমা প্রিমিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে ভারতের চারটি সিনেমা রয়েছে। পামে ডি’অরে একটি দুর্দান্ত প্রিমিয়ার হবে। সিনেমাগুলো হলো-

কেনেডি: অনুরাগ কাশ্যপের কেনেডি সিনেমাটি কান ফিল্ম ফেস্টিভ্যালের মিডনাইট স্ক্রিনিং বিভাগের অংশ হিসেবে নির্বাচিত হয়েছে, যা ১৬-২৭ মে অনুষ্ঠিত হবে। এ সিনেমায় অভিনয় করেছেন সানি লিওন, রাহুল ভাট এবং অভিলাষ থাপলিয়াল। বর্তমানে সিনেমাটির সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে।

আগ্রা: অনুরাগ কাশ্যপের কেনেডির পর, রাহুল রায় অভিনীত আগ্রা, দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র যেটির প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবের পরিচালকদের ফোর্টনাইট বিভাগে। এটি এই বিভাগে নির্বাচিত একমাত্র ভারতীয় চলচ্চিত্র।

কানু বহল রচিত এবং পরিচালিত এ সিনেমাতে আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা বোস, নবাগত মোহিত আগরওয়াল এবং রুহানি শর্মা। প্রবীণ অভিনেতা বিভা চিব্বর, সোনাল ঝা এবং আঁচল গোস্বামীও এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

ফায়ারব্র্যান্ড: অরুণা রাজে পরিচালিত, এটিও একটি ভারতীয় সিনেমা যা জটিল বিবাহ সংক্রান্ত সমস্যা এবং একজন নারীবাদী অ্যাটর্নিকে নিয়ে আবর্তিত হয়। যিনি তার নারী ক্লায়েন্টদের পক্ষে মামলা পরিচালনা করেন। এ সিনেমাতে ঊষা যাদব, শচীন খেদেকরও অভিনয় করেছেন এবং এটি প্রযোজনা করেছে প্রিয়াঙ্ক চোপড়ার পার্পল পেবল প্রোডাকশন হাউস।

ইশানাউ: একটি ১৯৯০ সালের ভারতীয় ভাষার চলচ্চিত্র। এম কে বিনোদিনী দেবী রচিত এবং আরিবাম শ্যাম শর্মা পরিচালিত এ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুবম কিরণমালা এবং কঙ্গাবাম তোম্বা। এটি ১৯৯১ সালের কান চলচ্চিত্র উৎসবে আন সার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়েছিল। চলচ্চিত্রটি প্রথম রেডিও ও টেলিভিশনে প্রচারিত হয় এবং ৬ জুলাই ১৯৯০ সালে পেক্ষাগৃহে মুক্তি পায়।
আনুষ্ঠানিকভাবে এ সিনেমাটি নতুনভাবে সংরক্ষণের জন্য কান উৎসবের ক্লাসিক বিভাগে ১৯ মে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে।

এ চারটি সিনেমা ভারতবাসীর জন্য অনেক সম্মানের। বিভিন্ন অনলাইন মাধ্যমে খবর অনুযায়ী এ চারটি সিনেমার সঙ্গে জড়িত সকল কলাকৌশলীগণ কান চলচ্চিত্র উৎসবে একসঙ্গে বসে বিশেষ প্রিমিয়ার শো উপভোগ করবেন।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...