বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই মে ২০২৩ রাত ০৯:২৬
৫৮৬
মোঃ ইসমাইল: ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল শো - রুমের কর্মচারীকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছেন পুলিশের একটি টিম। সোমবার (৮ মে) চরফ্যাসন পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড থেকে চোরাই মোটরসাইকেলসহ ঞঠঝ শো রুমের কর্মচারী মো. ফাইজুল ইসলাম সাইমুন (২০) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাইজুল ইসলাম সাইমুন পৌর ৬ নম্বর ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে ভোলা মিডিয়া সেলের পুলিশ সদস্য খাঁন ফয়সাল রাফি এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রায়হান নামের এক ব্যক্তির ব্যবহৃত ঞঠঝ অঢ়ধপযব ৪ঠ মডেলের একটি মোটর সাইকেল গত ৮ মে চরফ্যাসন বাজার হইতে চুরি হলে, রায়হান বাদী হয়ে চরফ্যাসন থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে একটি চুরি মামলা দায়ের করেন।
পরে বিকেলে ৫ টায় চরফ্যাশন থানার এস আই প্রবোধ দাস সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে চরফ্যাসন পৌরসভা ০৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ঞঠঝ শো রুমের কর্মচারী মো. ফাইজুল ইসলাম সাইমুন (২০)কে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফাইজুল ইসলাম সাইমুন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার সত্যতা স্বীকার করেন। এবং জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত চরফ্যাসনের ঞঠঝ মোটরসাইকেল শোরুমে চাকুরি করতেন। শোরুম থেকে যারা কিস্তিতে গাড়ি কিনতেন তাদের একটি চাবি কিস্তির টাকা পরিশোধ না করা পর্যন্ত শোরুমে রেখে দেওয়া হতো। পরবর্তীতে শোরুমে রক্ষিত চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করা হত।
চরফ্যাশন থানার এস আই প্রবোধ দাস জানান, গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই চলমান রয়েছে। চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত