অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ডিপিএল: বোলারদের নৈপুন্যে মোহামেডানের বিপক্ষে প্রাইম ব্যাংকের সহজ জয়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মে ২০২৩ বিকাল ০৪:৪৪

remove_red_eye

৩২৪

বোলারদের নৈপুন্যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে  সহজ জয় পেয়েছে  প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
আজ সুপার লিগে নিজেদের চতুর্থ ম্যাচে প্রাইম ব্যাংক ৬ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। সুপার লিগে চার ম্যাচে দ্বিতীয় জয় প্রাইম ব্যাংকের। অন্য দিকে চার ম্যাচে এটি তৃতীয় হার মোহামেডানের।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় প্রাইম ব্যাংক।
প্রাইম ব্যাংকের পাকিস্তানী স্পিনার কাশিফ ভাট্টি, পেসার রেজাউর রহমান রাজা ও স্পিনার নাসির হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ২৭ দশমিক ৩ ওভারে ১০৯ রানে গুটিয়ে যায় মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন ওপেনার রুবেল মিয়া। এছাড়া দশ নম্বরে নামা খালেদ আহমেদ অপরাজিত ১৯, অধিনায়ক ইমরুল কায়েস ১৬ ও আব্দুল মাজিদ ১৫ রান করেন। শেষ উইকেট জুটিতে খালেদ ও নাজমুল ইসলামের ১৫ রানের জুটিতে মোহামেডানের রান ১শ পার হয়।
প্রাইম ব্যাংকের ভাট্টি ৪, রাজা ৩ ও নাসির ২টি উইকেট নেন। ১ উইকেট নেন শফিউল ইসলাম।
১১০ রানের সহজ টার্গেট স্পর্শ করতে ২০ দশমিক ৫ ওভার ব্যাট করে প্রাইম ব্যাংক। শাহাদাত হোসেন-প্রান্তিক নওরোজ নাবিল ৩০ রান করে করেন। এছাড়া জাকির হাসান ১৯, অধিনায়ক মোহাম্মদ মিথুন ১৬ ও নাসির অপরাজিত ১০ রান করেন। মোহামেডানের স্পিনার নাজমুল ৩টি উইকেট নেন।
এই জয়ে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ  প্রাইম ব্যাংকের। সমানসংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট মোাহমেডানের।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...