তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই মে ২০২৩ রাত ০৯:৩৫
৪৪৩
তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরে পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের এঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ঘটনা সুত্রে জানাগেছে, শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর সাকিনের বেলায়েতের ছেলে আঃ হান্নানকে শশীগঙ্জ বাজারের রফিজল মিকার কাছ থেকে বাকীতে ৬৮ হাজার টাকার বেটারি নিয়ে দেয় মুচিবাড়ির কোনার নুরনবী।
মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাকী থাকা ২৫ হাজার টাকা চাইতে গেলে হান্নান, শাহীন, সুমন, মানসুর গ্রæপের কয়েকজন সাথে নুরনবী,কামাল ও হৃদয়ের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গ্রæপের মধ্যে দ্বিতীয় দফা মারামারির ঘটনা ঘটে। পরে পুলিশের সহায়তায় স্বজনরা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন ও ভোলা হাসপাতালে ভর্তি করেন। নুরনবী গ্রæপের আহতরা হলো- মিরাজ(২৫),রবিউল (৩৫),আল-আমীন (২৫),নিসাদ(১৫), নুরনবী (৪০),কামাল(৫০),হৃদয়(১৭) এদিকে হান্নান গ্রæপের কয়েকজন আহত হলে সংঘাত এড়াতে তাদেরকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। তারা হলো-জুয়েল (২৪), আল-আমীন (২৫), আব্বাস (২৬), নয়ন(২২), মুনসুর (৩০), সাহিন(২৬), নুর জাহান(৪৫)
এবিষয়ে অভিযুক্ত হান্নানের কাছে জানতে চাইলে ২৬ হাজার টাকা দেনা আছে স্বীকার করে বলেন, আমরা পরস্পর আত্মীয়। কিছু লোক আমাদের পক্ষ নিয়ে মারামারির ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করেছে।
শম্ভুপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আলমগীর হোসেন বলেন, উভয় পক্ষই আমার ওয়ার্ডে বাসিন্দা পরস্পর আত্মীয় স্বজন । পাওনা টাকা নিয়ে দুই পক্ষের সঙ্গে মারমারি হয়, উভয় পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছে।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসদুর রহমান মুরাদ বলেন, মারামারি করে একপক্ষ ৯৯৯ জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত