অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারত সফরে রাজি পাকিস্তান : রিপোর্ট

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৮

remove_red_eye

৩৫৭

এশিয়া কাপ নিয়ে দ্বন্দের সমাধান না হলেও আগামী ওয়ানডে বিশ^কাপে ভারত সফরে  রাজি  পাকিস্তান ক্রিকেট দল । ক্রিকবাজ ওয়েবসাইটে প্রকাশিত এক  রিপোর্টে এ কথা বলা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, এ বছরের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী  এবং ফাইনাল  ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ৫ অক্টোবর ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শুরু হবে বিশ^কাপ। ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ^কাপের।
১৫ অক্টোবর আহমেদাবাদেই বিশ^কাপের সবচেয়ে আর্কষনীয় ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। চেন্নাইয়ের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে ভারত।
সূচি এবং ভেন্যু চূড়ান্ত হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পর আনুষ্ঠানিকভাবে তা ঘোষনা করা হবে। এরমধ্যে তারিখ এবং ভেন্যুতে পরিবর্তন করতে পারবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
রিপোর্টে উল্লেখযোগ্য বিষয় হলো, এশিয়া কাপ নিয়ে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে কোন সমাধান না হলেও আইসিসি প্রতিযোগিতার জন্য ভারত সফরে সম্মত হয়েছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের হাইব্রিড মডেলের প্রস্তাব প্রত্যাখ্যান করে বাংলাদেশ ও শ্রীলংকা। এতে টুর্নামেন্টটি শ্রীলংকা সরে যেতে পারে।
চূড়ান্ত না হলে রিপোর্টটিতে বলা হয়েছে, নিজেদের ম্যাচগুলো আহমেদাবাদ- হায়দারাবাদ-চেন্নাই এবং ব্যাঙ্গালুরুতে খেলবে পাকিস্তান। এর আগে আইসিসির একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলো, বিশ^কাপে নিজেদের বেশিরভাগ ম্যাচ চেন্নাই এবং কোলকাতায় খেলতে চায় পাকিস্তান।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...