বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৫০
৩৬২
প্রথম ম্যাচে অধিনায়ক নিগার সুলতানার ব্যাটিং নৈপুন্যে দুর্দান্ত জয়ের পর ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেই হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলংকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনলো শ্রীলংকা। প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস হেরে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ব্যাট হাতে নেমে বাংলাদেশকে ২৬ বলে ২৮ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শামিমা সুলতানা ও রুবিয়া হায়দার। ৩টি চারে ১৬ রান করে আউট হন রুবিয়া।
দ্বিতীয় উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে দলের রান ৫০ পার করেন শামিমা। ৬১ রানের মধ্যে বিদায় নেন শামিমা ও মোস্তারি। শামিমা ৩টি চারে ও মোস্তারি ২টি বাউন্ডারিতে ১৮ রান করে করেন।
এরপর নিগার ও রিতু মনির সাথে জুটি বেঁধে দলের রান ৮৫তে নেন মুরশিদা খাতুন। আগের ম্যাচে ৫১ বলে ৭৫ রান করা নিগার আজ ৭ রানে আউট হন। রিতু করেন ৫ রান। এতে ৮৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। তাদের বিদায়ের পর ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ১১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৮ দশমিক ৩ ওভারে ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের চতুর্থ ব্যাটার হিসেবে দু’অংকের কোটা স্পর্শ করে ১০ বলে ১৪ রান করেন মুরশিদা।
১০১ রানের সহজ টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি শ্রীলংকাকে। ৯ বল বাকী রেখেই জয়ের স্বাদ পায় লংকানরা। অধিনায়ক চামারি আতাপাত্তু ৩৩ ও হর্ষিতা সামারাবিক্রমা অপরাজিত ২৯ রান করেন। বাংলাদেশের ফাহিমা খাতুন ২টি ও রাবেয়া খান ১টি উইকেট নেন।
আগামীকাল একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক