অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই মে ২০২৩ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৪২০

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. ওমর ফারুক নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু ওমর ফারুক ওই এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
জানা যায়, সকালের দিকে ওই শিশুর মা আকলিমা বেগম তাকে বাড়ির উঠানে খেলতে রেখে কাজ করতে ঘরে যান। এর কিছুক্ষণ পরে ওমর ফারুকের কোনো সাড়া-শব্দ না পেয়ে তাকে দেখতে ঘর থেকে বের হন। তাকে উঠানে না দেখে খুঁজতে শুরু করেন তিনি। একপর্যায়ে ঘরের পাশে পুকুরের মধ্যে শিশু ওমর ফারুককে ভাসতে দেখেন। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে ওই চিকিৎসক শিশু ওমর ফারুককে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...