অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আমরা সবাই পরিবর্তনের অপেক্ষায়: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মে ২০২৩ বিকাল ০৪:০৩

remove_red_eye

৪০৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যিকার অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের।

বৃহস্পতিবার (১১ মে) গুলশানে বাংলাদেশ কল্যাণ পার্টির ‘ঈদ আড্ডা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এ ঈদ আড্ডা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির মনে আশা তৈরি হলো। এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতারা জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। এ আড্ডা সবদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আড্ডা মনকে প্রফুল্ল করে। এখানে রাজনৈতিক আড্ডা হচ্ছে। আশা করি আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে। আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের।

তিনি বলেন, যিনি গণতন্ত্রের জন্য সবসময় আন্দোলন করেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থেই আমরা একটি গণতান্ত্রিক সমাজ, সভ্য সমাজ, মানবিক, ন্যায়বিচারের সমাজ প্রতিষ্ঠিত করবো। আসুন আজকের এ ঈদ আড্ডা সেই দিকে নিয়ে যাই। এ আড্ডার মধ্যদিয়ে মানুষের মাঝে আশা জাগাই।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, রাজনৈতিক নেতারা কারও প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিকভাবে আমাদের কাজ করতে হবে। তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে। আমরা দেশের রাজনীতিতে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে চাই।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় ঈদ আড্ডায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার সভাপতি লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, জাগপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বিকল্পধারার চেয়ারম্যান নুরুল বেপারী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাতের ভোজের মাধ্যমে এ রাজনৈতিক দলের ঈদ আড্ডা শেষ হয়।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...