বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই মে ২০২৩ বিকাল ০৪:২৬
৪৩৭
তীব্র গরমে এক গ্লাস বরফ ঠান্ডা পানি পানের ইচ্ছে হয় সবার মনেই। তবে তা স্বাস্থ্যের জন্য কতটুকু ভালো নাকি মন্দ তা বিবেচ্য বিষয়। অনেকেই এ বিষয়ে ভাবেন না, ফলে অজান্তেই হয়তো বিপদ ডেকে আনছেন।
বিশেষজ্ঞদের মতে, কখনো ফ্রিজে রাখা অতিরিক্ত ঠান্ডা পানি সরাসরি পান করা উচিত নয়। ঘরের তাপমাত্রায় রাখা পানির সঙ্গে বরফ ঠান্ডা পানি মিশিয়ে পান করা ভালো।
অনেকেরই হয়তো জানা আছে, অতিরিক্ত ঠান্ডা পানি পান করা হার্টের জন্য খারাপ। তবে এই কথা কতটা সত্যি? চলুন তবে জেনে নেওয়া যাক-
এ বিষয়ে ভারতের গুরুগ্রামের ম্যাক্স হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান পরিচালক ডা. মনজিন্দর সান্ধু (কর্ণেল) জানান, হঠাৎ করে প্রচুর পরিমাণে খুব ঠান্ডা পানি বা পানীয় পান করলে ধমনীতে হঠাৎ ভ্যাসোস্পাজম সৃষ্টি করার কারণে বিরূপ পরিণতি হতে পারে।
তাই হৃদরোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত। অতিরিক্ত ঠান্ডা পানি পান করা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ এটি হার্ট অ্যারিথমিয়াকে ট্রিগার করতে পারে ও ভাসোস্পাজম হতে পারে, যা কখনো কখনো হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, বলে জানান এই বিশেষজ্ঞ।
ভাসোস্পাজম কী?
ভাসোস্পাজম হলো এমন একটি অবস্থা যেখানে রক্তনালিগুলো সরু হয়ে যায় ও রক্তের প্রবাহকে বাঁধা দেয়। এটি ঘটে কি না তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের ভাসোস্পাজম যেমন- করোনারি ভাসোস্পাজম, সেরিব্রাল ভাসোস্পাজম, স্তনবৃন্ত ভাসোস্পাজম ও আঙ্গুল বা পায়ের আঙুলের ভাসোস্পাজম।
করোনারি ভাসোস্পাজম বেশিরভাগই ঠান্ডার কারণে ঘটে ও এটি কার্ডিয়াক অ্যারেস্ট, মূর্ছা যাওয়া, এনজাইনা বা বুকে ব্যথা ও তীব্র করোনারি সিনড্রোমের মতো লক্ষণ দেখা দেয়।
ঠান্ডাজনিত কারণে হাত-পায়ের আঙুলের মধ্যে যে ভাসোস্পাজম হয়, তা ত্বকের রঙে পরিবর্তন ঘটাতে পারে। এক্ষেত্রে আঙুল কাঁপতে বা ঝাঁঝালো সংবেদন দেখা যায়।
তাহলে ঠান্ডা না গরম পানি পান করবেন?
বিশেষজ্ঞের মতে, ঘরের তাপমাত্রায় রাখা পানি পান করাই সবচেয়ে ভালো। অনেক আয়ুর্বেদিক বিশেষজ্ঞ হজম প্রক্রিয়ায় সাহায্য করার জন্য খাবারের পরে হালকা গরম পানি পান করার পরামর্শ দেন।
এই গরমে শরীরে যাতে পানিশূন্যতার সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। আপনার শরীরে আর্দ্রভাব বজায় আছে কি না তা বুঝতে প্রস্রাবের রং পরীক্ষা করুন, যদি তা গাঢ় রঙের হয় তাহলে আরও পানি করুন।
শুধু পানি নয়, ফলমূল ও শাকসবজি থেকেও প্রচুর পরিমাণে পানি থাকে। যেমন- শসা, তরমুজ, এক গ্লাস বাটারমিল্ক ইত্যাদি আপনাকে সারাদিন হাইড্রেটেড রাখতে সাহায্য করবে।
সুত্র জাগো
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক