অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


তীব্র সহিংসতায় ২৯ ফিলিস্তিন ও এক ইসরাইলি নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই মে ২০২৩ বিকাল ০৪:৪৪

remove_red_eye

৩৮০

ইসরাইল ও গাজার জিহাদিদের মধ্যে গত কয়েক মাসের মধ্যে সহিংসতার চলতি মাসে তীব্ররুপ ধারন করেছে চলতি মাসের গতকাল বৃহস্পতিবার। এই দিনে ব্যাপক গোলাগুলিতে অবরুদ্ধ ফিলিস্তিনি ২৯ জন এবং ইসরাইলের একজনের মৃত্যু হয়েছে।
ফিলিস্তিন উপকূলীয় অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে ইসরাইলি সেনাবাহিনীর বিমান হামলায় জিহাদিদের পাশাপাশি বেশ ক’জন শিশুসহ বেসামরিক লোক নিহত হয়েছে। খবর এএফপি’র।
ইসরাইলি পুলিশ জানিয়েছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলীয় নগরী রেহোভোটে একজন নিহত ও অন্তত দু’জন আহত হয়েছে এবং ইসরাইলের বিক্ষিপ্ত হামলায় আরও তিন ফিলিস্তিনি আহত হয়েছে।
ইসরাইল ও ইসলামিক জিহাদিদের মধ্যে একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করছে কায়রো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িক যুদ্ধবিরতির স্পষ্ট আহ্বানকে নাকচ করে দিয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল হতাহতের ঘটনা ‘দুঃখজনক ও হৃদয়বিদারক’ উল্লেখ করে সহিংসতা হ্রাস করার নিশ্চিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেন, রক্তপাত এখনই শেষ হওয়া উচিত। এদিকে গাজায় ইতোমধ্যে সৃষ্ট কঠিন মানবিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্কতা জানিয়েছে জাতিসংঘ।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...