বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই মে ২০২৩ বিকাল ০৪:৪৫
৩৫৭
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর বিরুদ্ধে বড়ধরনের পাল্টা হামলার শুরু করার আগে ইউক্রেনের আরও সময় প্রয়োজন। বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জেলেনস্কি বিবিসি’কে বলেন, যুক্তরাজ্য কিয়েভকে সাহায্য করার জন্য দূরপাল্লার কম পর্যক্ষেণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘স্টর্ম শ্যাডো’ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ব্রিটেনের সিদ্ধান্তে দেশটি কিয়েভকে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহকারী প্রথম দেশ হয়ে উঠবে। ব্রিটেন বাহিনীগুলোর একটি নতুন দলকে প্রশিক্ষণ দিচ্ছে এবং পশ্চিমা সরবরাহকৃত যুদ্ধাস্ত্র ও হার্ডওয়্যার মজুদ করছে। খবর এএফপি’র।
বিশ্লেষকরা বলছেন, পাল্টা হামলার সময় নিয়ে প্রশ্ন থেকে গেলেও এসব পদক্ষেপ রাশিয়ার দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করার মূল বিষয় হয়ে উঠবে।
বৃহস্পতিবার প্রকাশিত বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত। তবে তিনি বলেন, আমাদের যা আছে তা দিয়ে আমরা এগিয়ে যেতে পারি এবং সফল হতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা অনেক মানুষকে হারাবো। আমি মনে করি এটা অগ্রহণযোগ্য। তিনি বলেন, তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আরো একটু সময় দরকার।
তবে রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এক সাক্ষাতৎকারে জেলেনস্কিকে অসৎ অভিহিত করে বলেন, ইউক্রেনের পাল্টা হামলা পুরোদমে চলছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত