অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনের মহিষের দুধের ব্যাপক চাহিদা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৩৭৪

লালমোহন প্রতিনিধি: বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মহিষের দুধের। গোয়ালরা বেপারাীদের কাছে প্রতি কেজি দুধ বিক্রি করেন একশত টাকা করে। এসব দুধ দিয়ে তৈরি হয়; দধি, মিষ্টিসহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য। ভোলার লালমোহনের ছোট বড় প্রায় ১৫ টিরও অধিক বিচ্ছিন্ন চরে মহিষ পালন করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের তথ্যমতে, লালমোহনের বিভিন্ন চরাঞ্চলে ১৫  হাজারের মতো মহিষ রয়েছে। যেখান থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৩৩ মেট্রিক টন দুধ উৎপাদন হয়। পাইকারী ও খুচরা হিসেবে গড়ে প্রতি মাসে এসব মহিষের দুধ থেকে মালিকরা পান ত্রিশ লক্ষাধিক টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় সবচেয়ে বেশি মহিষ পালন করা হয় আট নম্বর চর, বৈষ্যার চর, ১২ নম্বর চর, বাদশাহ মিয়ার চর, চর সৈয়দ, চর কচুয়াখালী, চর রোজিনা, চর কচ্ছপিয়া, দেবির চর, চর খাজুর গাছিয়াসহ আরো কয়েকটি চরে।
সরেজমিনে উপজেলার কয়েকটি চর ঘুরে মহিষ মালিক ও রাখালদের সঙ্গে কথা বলে জানা যায়, চরে মহিষ পালতে গিয়ে নানান সমস্যার সম্মুখিন হতে হয় তাদের। কারণ চরগুলোতে নেই কিল্লা। যার ফলে জোয়ার বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে আশ্রয় না নিতে পেরে পানির সঙ্গে ভেসে যায় অনেক মহিষ। এতে করে ব্যাপক পরিমাণ ক্ষতি হয় তাদের। এছাড়া, চরগুলোতে রয়েছে মহিষের পান করার উপযোগি পানির সঙ্কট। যার ফলে লবনাক্ত পানি পান করে নানা রোগে আক্রান্ত হয় মহিষ। একারণে অনেক সময় মারা যায় অসংখ্য মহিষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে মহিষ মালিকরা বলেন, মহিষের দুধের চাহিদা অনেক। এ চাহিদা মিটাতে রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমরা নিরলস পরিশ্রমের মাধ্যমে দুধ উৎপাদন করছি। এই মহিষের দুধ থেকে আসা টাকায় চাঙা হচ্ছে লালমোহনের অর্থনীতি। এই অর্থনীতির চাকা সচল রাখতে যেসব চরে মহিষ পালন করা হয় সেখানে যেন দ্রæত কিল্লা নির্মাণসহ পানির জন্য টিউবওয়েল স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন কর্তৃপক্ষ। এছাড়া, প্রাণি সম্পদ অধিদপ্তরের চিকিৎসকদের নিয়মিত নজরদারী কামনা করছেন মহিষ মালিকরা।    
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, চরগুলোতে মুজিব কিল্লা নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। ওই প্রস্তাবনাটি পাস হলেই চরে কিল্লা নির্মাণ করা সম্ভব হবে। এছাড়া, বিশুদ্ধ পানির জন্য চরের মধ্যে টিউবওয়েল স্থাপনের বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

আরও...