অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্যামি, টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কোচ কোলি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই মে ২০২৩ বিকাল ০৪:৫৩

remove_red_eye

৩১৫

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দলের কোচের দায়িত্ব পেলেন সাবেক বিশ^কাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। টেস্ট ও ‘এ’ দলের কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রে কোলি।
গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পর কোচের দায়িত্ব ছাড়েন ফিল সিমন্স। এরপর ওয়েস্ট ইন্ডিজের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কোলি। সিমন্স কোচের দায়িত্ব ছাড়ার ছয় মাস পর স্থায়ীভাবে লাল ও সাদা বলের ফরম্যাটের জন্য নতুন কোচ নিয়োগ দিল ওয়েস্ট ইন্ডিজ।
আগামী জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু জাতীয় দলের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করবেন স্যামি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ শেষে জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ভারতের বিপক্ষে প্রথম অ্যাসাইনমেন্ট কোলির।
তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করেছেন স্যামি। তার নেতৃত্বেই ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পেয়ে উচ্ছ্বসিত স্যামি। 
তিনি বলেন, ‘এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত এবং উচ্ছ্বসিত। আমি সুযোগ কাজে লাগাতে চাই। বিশেষ করে আমাদের খেলোয়াড়দের প্রতিভা কাজে লাগাতে চাই। আমি বিশ্বাস করি ড্রেসিংরুমে প্রভাব ফেলতে  পারবো।’
তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমি যেভাবে খেলেছি, যেভাবে প্রভাব রেখেছি সেভাবেই দলকে এগিয়ে নিতে চাই। সাফল্যের জন্য মরিয়া থাকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য আমার রয়েছে অবিরাম ভালোবাসা।’
টেস্ট দলের কোচ হয়ে কোলি বলেন, ‘জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা সফরে অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করার পর ওয়েস্ট ইন্ডিজ  টেস্ট দলের প্রধান কোচ হতে পেরে আমি সম্মানিত।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...