চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই মে ২০২৩ রাত ১২:৩২
৪৩১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাসন উপজেলার বেতুয়া এলাকায় মেঘনা নদীর বাঁধের একাংশ ধ্বসে গেছে। শনিবার দুপুরের দিকে বাঁধে ধ্বস নামে। জরুরি বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানায়, মেঘনার প্রবল ঢেউয়ের তোড়ে বাঁধের ১০০ মিটারের মত জায়গায় ধ্বস নামে। দ্রুত তা সংস্কার করা না হলে বাঁধ ধ্বসে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ভোলা ডিভিশন -২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ রিমন ঘটনাস্থল থেকে জানান, শনিবার দুপুরের দিকে বেতুলা লঞ্চঘাটের কাছে প্রশান্তি পার্ক সংলগ্ন পাউবো'র ৫৬ ও ৫৭ নম্বর পোল্ডারে বাঁধ হুমকির মুখে পড়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সময়ের মধ্যে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।
রিমন আরও জানান, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ এর নির্দেশনায় ২৫ জন শ্রমিক নিয়ে তারা ইমারজেন্সি জিউব্যাগ প্লেসিং এর কাজ করছেন। এখানে প্রায় ৫শ ব্যাগ ফেলা হবে। রাত ৯ টা পর্যন্ত দুই শতাধিক ব্যাগ ফেলা হয়েছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যহত হচ্ছে। তবে বাঁধ এখন ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন পাউবো'র এই কর্মকর্তা।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত