অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে মেঘনার বেড়ি বাঁধে ধ্বস : জিও ব্যাগ ফেলে বাঁধ রক্ষার চেষ্টা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মে ২০২৩ রাত ১২:৩২

remove_red_eye

৪৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাসন উপজেলার বেতুয়া এলাকায় মেঘনা নদীর বাঁধের একাংশ ধ্বসে গেছে। শনিবার দুপুরের দিকে বাঁধে ধ্বস নামে। জরুরি বালু ভর্তি জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানায়, মেঘনার প্রবল ঢেউয়ের তোড়ে বাঁধের ১০০ মিটারের মত জায়গায় ধ্বস নামে। দ্রুত তা সংস্কার করা না হলে বাঁধ ধ্বসে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড ভোলা ডিভিশন -২ এর উপসহকারী প্রকৌশলী মোঃ রিমন ঘটনাস্থল থেকে জানান, শনিবার দুপুরের দিকে বেতুলা লঞ্চঘাটের কাছে প্রশান্তি পার্ক সংলগ্ন পাউবো'র ৫৬ ও ৫৭ নম্বর পোল্ডারে বাঁধ হুমকির মুখে পড়েছে। এই খবর পাওয়ার সাথে সাথে  ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত  সময়ের মধ্যে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে।
 রিমন আরও জানান, পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ এর নির্দেশনায়  ২৫ জন শ্রমিক নিয়ে তারা ইমারজেন্সি  জিউব্যাগ প্লেসিং এর কাজ করছেন। এখানে প্রায় ৫শ ব্যাগ ফেলা হবে। রাত ৯ টা পর্যন্ত দুই শতাধিক ব্যাগ ফেলা হয়েছে। বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যহত হচ্ছে। তবে বাঁধ এখন ঝুঁকিমুক্ত বলেও জানিয়েছেন পাউবো'র এই কর্মকর্তা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...