অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সোমালিয়ায় বন্যায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৩

remove_red_eye

৩৬৪

সোমালিয়ার মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 
একজন আঞ্চলিক কর্মকর্তা শনিবার এএফপিকে বলেন, শাবেলে নদীর তীর উপচে পড়ে রাস্তাগুলো ডুবে গেছে।
বেলেডওয়েন শহরের হিরান অঞ্চলের বাসিন্দারা তাদের বাড়িঘর থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে পানির স্তর প্রবল বেগে বেড়ে যাওয়ায়, বাসিন্দারা তাদের জিনিসপত্র মাথায় করে বন্যা প্লাবিত রাস্তা দিয়ে আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছে।
হিরান অঞ্চলের সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আলী ওসমান হুসেন বলেন, শাবেল নদীতে আকস্মিক বন্যার কারণে বেলেডওয়েন শহরের প্রায় ২ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তিনি বলেন, এটি  একটি প্রথমিক পরিসংখ্যান যে কোনো সময় এ সংখ্যা বাড়তে পারে। তিনি এএফপিকে বলেন, ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
শুক্রবার ওই অঞ্চলের  ডেপুটি গভর্নর হাসান ইব্রাহিম আবদুলে বলেন ,বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে।
এই বিপর্যয় ও  রেকর্ড খরা লক্ষ লক্ষ সোমালিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে  ফেলেছে। সমস্যাগ্রস্থ দেশটি কয়েক দশক ধরে ইসলামপন্থী বিদ্রোহের সাথে লড়াই করছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...