অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তুরস্কবাসী এরদোগানের ভবিষ্যত নির্ধারণ করছে আজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৫

remove_red_eye

৪০৫

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ নির্বাচনের মধ্যদিয়ে স্পষ্ট হবে প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগানের ২০ বছরের ক্ষমতায় মেয়াদ আরো বাড়বে নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি আরো সেক্যুলারের দিকে মোড় নেবে। এ কারণে একে ঐতিহাসিক নির্বাচন হিসেবে বর্ণনা করা হচ্ছে।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
ধারনা করা  হচ্ছে এ বছর দেশটিতে ছয় কোটি ৪০ লাখেরও বেশি লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তুরস্কের এই নির্বাচনে নতুন ভোটার ৪৯ লাখেরও বেশি। আর এই নতুন ভোটাররাই দেশটির এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
প্রত্যেক ভোটার দুটি ভোট দেবেন। এর একটি প্রেসিডেন্ট এবং অন্যটি ছয়শ আসনে সংসদ সদস্য নির্বাচনের জন্য। উভয়েরই মেয়াদ পাঁচ বছর।  
এবারে এ নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগানকে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। কারন তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কুলুচদারুলুর নেতৃত্বে সকল বিরোধী দল একাট্টা হয়েছে।
তারা আশা করছে ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোগানকে পরাজিত করা সম্ভব হবে। অন্যদিকে এরদোগানের প্রত্যাশা বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হওয়ায় ভোটাররা তাকেই বেছে নেবেন।
তবে বিরোধীদের আশংকা এরদোগান হয়তো যে কোন মূল্যে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...