বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৮
৩২০
ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ।
দ্বিতীয় ওয়ানডে একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসান, শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের জায়গায় একাদশে সুযোগ হয়েছে রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মুস্তাফিজুর রহমানের।
এ ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে রনি ও মৃত্যুঞ্জয়ের। দেশের হয়ে রনির ৭টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবারের মত বাংলাদেশের হয়ে খেলবেন মৃত্যুঞ্জয়।
ডান হাতের আঙুলের ইনজুরির কারনে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারছেন না সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েছেন সাকিব।
আয়ারল্যান্ড দলে একটি পরিবর্তন হয়েছে। গ্রাহাম হিউমের জায়গায় খেলার সুযোগ হয়েছে ক্রেইগ ইয়ংয়ের।
প্রথম ওয়ানডেতে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। ৯৩ বলে ১১৭ রান করেন শান্ত। শেষ ম্যাচ জিতলেই আইরিশদের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। গত মার্চে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে হারিয়েছিলো আয়ারল্যান্ডকে।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, রনি তালুকদার, মৃত্যুঞ্জয় চৌধুরি, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়ং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রিন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর ও লরকান টাকার।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক