অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় শুরু হলো বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৫১

remove_red_eye

১২৬৮


বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলায় শুরু হলো বঙ্গবন্ধু ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০১৯/২০ অনুর্ধ্ব ১৬। বুধবার সকাল ৯ টায় ভোলা গজনবী স্টেডিয়ামে খেলা উদ্বোধন করেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সহকারী সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উক্ত খেলার আহŸায়ক কাজী সাইফুল আলম বাবু, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আবিদুল আলম আরিফ, চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আনোয়ার পারভেজ, ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. হেলাল, চর ইলিশা আদর্শ বিদ্যালয়ের নুর হোসেন, আম্পায়ার নিয়াজ মাহমুদ ও শিপলু, ভোলা ক্রিকেট একাডেমীর কোচার মাইনুদ্দিন ও ইমরান, দুইদলের খেলোয়ারবৃন্দ সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয় বনাম ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়। উক্ত টুর্নামেন্টে আরো যারা অংশ গ্রহন করেবেন তারা হলেন, ভোলা টাউন মা. বিদ্যালয়, টবগী মাধ্যমিক বিদ্যালয়, নাসরিন মাধ্যমিক বিদ্যালয়, চর ইলিশা আদর্শ বিদ্যালয়, চরসামাইয়া মা. বিদ্যালয় এবং টাউন কমিটি (বাংলা স্কুল) মাধ্যমিক বিদ্যালয়।
উদ্বোধনী খেলায় ইলিয়াছ মিয়া বিদ্যালয় টস জিতে ব্যটিং -এর সিদ্ধান্ত নিয়ে ৩৫ ওভারে সব উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে। জবাবে চরনোয়াবাদ মুসলিম স্কুল ২৫ ওভারে ১২১ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। ইলিয়াছ মিয়া ৮২ রানে ম্যাচ জিতে। ৫১ রান এবং ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইলিয়াছ মিয়া বিদ্যালয়ের নাজমুল ফয়সাল। আজ বৃহস্পতিবার ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মুখোমুখি হচ্ছে টবগী মাধ্যমিক বিদ্যালয়। আগামী ২৫ ফেব্রæয়ারী উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।







আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...