বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৫ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩৩
৩৫৭
মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে রোববার যাত্রীবাহী একটি ভ্যান ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেক্সিকোর সীমান্তবর্তী রাজ্য তামাউলিপাসের জারাগোজা ও হিডালগো শহরের মধ্যবর্তী একটি সড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
এক বিবৃতিতে তামাউলিপাস নিরাপত্তা কর্মকর্তারা বলেন, ‘বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে এবং তারা এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে।’
কর্তৃপক্ষের দেওয়া বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় যাত্রীবাহী ভ্যানটি প্রায় পুরোপুরি এবং ট্রাকটিরও বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রসিকিউটর দপ্তরের একজন কর্মকর্তা জানান, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ, এমন ইঙ্গিত পাওয়া গেছে যে ট্রাক চালকের পরিবার তার সাথে ছিল এবং সেও মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসিকিউটর দপ্তরের ওই কর্মকর্তা জানান, স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয় যে দুর্ঘটনায় গাড়ি দু’টিতে আগুন ধরে যায় এবং এতে ২০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
এ দুর্ঘটনায় উদ্ধার কাজে প্রথমে এগিয়ে আসা কর্র্মীরা এখনো সেখানের পরিস্থিতি পুরোপুরি জানার চেষ্টা করছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, নিহতরা সকলে একই পরিবারের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর ভেরাক্রুজের মন্টেরেতে যাওয়ার জন্য ভ্যানটি ভাড়া করেছিল।
সুত্র বাসস
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত