অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আসন্ন গ্রীষ্মে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে অস্ট্রেলিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

৩৫২

২০২৩-২৪  গ্রীষ্ম মৌসুমের সূচি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে বিশ^কাপের পর বছরের শেষ দিকে ঘরের মাঠে পাকিস্তানে সাথে তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অসিরা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। পার্থে ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট শুরু হবে। ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আগামী বছরের ৩ জানুয়ারি থেকে সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে এই দু’দল।
পাকিস্তানের বিপক্ষে লড়াই শেষে অ্যাডিলেডে ১৭ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। গাব্বায় ২৫ জানুয়ারি থেকে গোলাপি বলে  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দু’দল।
টেস্ট সিরিজ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ফেব্রুয়ারি থেকে মেলবোর্নে ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। পরের দু’টি ওয়ানডে সিডনি ও ক্যানবেরাতে খেলবে যথাক্রমে- ৪ ও ৬ ফেব্রুয়ারি।  
৯ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ১১ এবং ১৩ ফেব্রুয়ারি। তিন ম্যাচের ভেন্যু যথাক্রমে- মেলবোর্ন, অ্যাডিলেড ওভাল এবং পার্থ।
এছাড়া গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১টি টেস্ট রয়েছে অস্ট্রেলিয়া নারীদের।

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...