বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মে ২০২৩ ভোর ০৫:৪৯
৬৩০
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলার কাছে মেঘনা নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ২৭ জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ২৬ জেলে জীবিত উদ্ধার হলেও মো. মোশাররফ হোসেন (৫৫) নামের এক জেলে নিহত হয়। নিহত মোশাররফ হোসেন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত মোশাররফ হোসেন মশু মৃত ছৈয়দ আহম্মেদের ছেলে।
সোমাবার (১৫ মে) রাত ১০টার দিকে চরফ্যাসনের হাজারীগঞ্জ ইউনিয়নের মাঈনউদ্দিন মাছ ঘাট থেকে পূর্ব দিকে মেঘনা নদীর মাঝে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে খোরশেদ মাঝির মালিকানাধীন এ ট্রলারটি ড়–বে যায়।
স্থানীয় সূত্রে জানাগেছে , সোমবার রাত ১০টার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মাছঘাট থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে মেঘনা নদীতে মাছ শিকারে যাওয়ার সময় হটাৎ ঝড়ের কবলে পড়ে খোরশেদ মাঝির মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের মালিক খোরশেদ মাঝিসহ ট্রলারে থাকা ২৬ জেলে নদীতে লাফিয়ে পড়ে। কিন্তু মোশাররফ হোসেন ট্রলারের কেবিনের ভেতরে থাকায় তিনি বের হতে পারেনি। এ সময় তাদের পাশ দিয়ে যাওয়ার সময় একই উপজেলার সামরাজ মৎস্য ঘাটের কাদের মাঝির ট্রলারের লোকজন ডুবে যাওয়া ট্রলারের ২৬ জেলেকে জীবিত উদ্ধার করে। পরে ডুবে যাওয়া ট্রলারের কেবিনে থাকা মোশাররফকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসনের শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, নিহত জেলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত