বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৩৭
১৪৪৫
চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলায় এসএসসি ও দাখিল পরিক্ষায় নকলের দায়ে ১৩৪ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। চরফ্যাশন উপজেলায় মোট ১২টি কেন্দ্রে এএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা,শশীভূষন মাধ্যমিক বিদ্যালয় নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসাসহ চরফ্যাশন টি.বি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরিক্ষার্থীদের নকলেই যেন একমাত্র ভরসা। আর এ নকলের দায়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএসসি ও দাখিল পরিক্ষায় ১৩৪ পরিক্ষার্থীকে এ বহিস্কার করেন। দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় ৫জন,শশীভূষন এ মালেক দাখিল মহিলা মাদ্রাসায় ৫জন ও নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ১২৪জন শিক্ষার্থী পরিক্ষায় নকলের দায়ে বহিস্কার হন। এদিকে টিবি স্কুল কেন্দ্রের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে টিবি স্কুলের এসএসসি পরীক্ষার্থীরা নকল করে পরীক্ষা দিচ্ছে এবং অভিভাবক ও শিক্ষকরা ভালো ফলাফলের আশায় পরীক্ষা কেন্দ্রে নিজেরাই নকল সরবরাহ করছেন বলে দাবি করেন সচেতন মহল। এ সূত্রে তথ্য সংগ্রহে জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা কেন্দ্রে প্রবেশ করতে গেলে টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রের সচিব ও টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানবির আহমেদসহ চরফ্যাশন থানার এএসআই মোঃ হাসান বাধা প্রদান করে। এ সময় কেন্দ্র সচিব তানভির আহমেদ এসে সাংবাদিকদের এসে কি হয়েছে এখানে জিজ্ঞেস করে। পরে সাংবাদিক পরীক্ষার বিষয়ে শিক্ষকদের সাথে অফিসে কথা বলে চলে যাবেন বললেও তিনি বাধা দেন। এছাড়াও চরফ্যাশন থানার এএসআই হাসান সাংবাদিকের পরিচয় জানার পরেও তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে অশোভন আচরন করেন।
এদিকে শশীভূষন মাধ্যমিক বিদ্যালয়,দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে বিভিন্ন সাধারণ ব্যাক্তি ও অভিভাবকদের পদচারনা। এ বিষয়ে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষিকা বলেন, চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে আসেন কিন্তু ইংরেজী ও গণিত পরীক্ষায় অভিভাবকরা বেশি এসেছেন আজকে তারা আসেননি। নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক শিক্ষক বলেন, টিবি স্কুলের শিক্ষার্থীদের সহযোগীতা করতে পরীক্ষার হলে বিভিন্ন ব্যাক্তিরা আসেন। সাংবাদিকদের প্রবেশে বাধা ও টিবি স্কুলের শিক্ষার্থীদের নকলে সহযোগিতা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, জনসাধারণ এসএসসি পরিক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ অবৈধ তবে সাংবাদিকরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে সেটা সমহ্নয়ের মধ্যমে। নকলের দায়ে তিন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৪ জনকে বস্কিার করা হয়েছে । আমরা নকল ও নকলে সহযোগীতা করার তথ্য পেলেই ব্যবস্থা নিবো। এদিকে চরফ্যাশনের ১২টি কেন্দ্রে চলমান এসএসসি ও দাখিল পরিক্ষায় মোট ৫ হাজার ২শ ৭২জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন। এর মধ্যে প্রায় ১শ শিক্ষার্থী অনুপস্থিত বলে জানা যায়।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত