অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

এক চার্জে ১০ দিন চলবে স্মার্টওয়াচ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৪৭৭

স্মার্টওয়াচের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। সাধারণ ঘড়ি ছেড়ে বেশিরভাগই স্মার্টওয়াচ কিনছেন। এর নতুন নতুন ফিচার ব্যবহারকারীদের মন জয় করছে খুব সহজেই। বলা যায়, সময় দেখা ছাড়াও স্মার্টফোনের অনেক কাজই করা যায় একটি স্মার্টওয়াচ দিয়ে।

গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক স্মার্টওয়াচ আসছে বাজারে। সেই তালিকায় যেমন যুক্ত হচ্ছে নামিদামি ব্র্যান্ড তেমনি নতুন ব্র্যান্ডগুলোও নিজেদের অবস্থান তৈরি করতে কার্পণ্য করছে না। এবার ভারতীয় গ্যাজেট নির্মাতা সংস্থা বোটের আরও একটি নতুন স্মার্টওয়াচ বাজারে এলো।

বোট স্টোর্ম কানেক্ট প্লাস স্মার্টওয়াচ নামের ঘড়িটিতে ১.৯১ ইঞ্চি এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি ৫৫০ নিট পিক ব্রাইটনেসও সাপোর্ট করে। ফলে রোদেও একদম পরিষ্কার দেখতে পাবেন। বোটের নতুন স্মার্টওয়াচটিতে ব্লুটুথ ৫.৩ সাপোর্ট করবে। এছাড়াও এতে ব্লুটুথ কলিংয়ের ফিচার রয়েছে।

ঘড়িতে ইএনএক্স অ্যালগরিদম এআই নয়েজ ক্যানসেলেশন ফিচারও পাবেন। এতে একটি মাইক্রোফোনও রয়েছে। ফলে কল রিসিভ করে স্মার্টওয়াচের সাহায্যেই কথা বলতে পারবেন। ঘড়িটিতে আরও থাকছে ১০০টির বেশি স্পোর্টস মোড।

এছাড়াও অনেক হেলথ ট্র্যাকারের মতো ফিচার রয়েছে। স্মার্টওয়াচটি পানি ও ধুলা প্রতিরোধের জন্য IP68 রেটিং পেয়েছে।স্মার্টওয়াচে দেওয়া হয়েছে একটি ৩০০এমএএইচ ব্যাটারি প্যাক, যা এক চার্জে ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে।

অ্যাক্টিভ ব্ল্যাক, কুল গ্রে, ডিপ ব্লু এবং মেরুন রঙে কিনতে পারবেন ঘড়িটি। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। ভারতে স্মার্টওয়াচের দাম ১ হাজার ৭৯৯ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৩৩৮ টাকা।

সুত্র জাগো

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...