অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লক করবেন যেভাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই মে ২০২৩ সন্ধ্যা ০৬:২২

remove_red_eye

৪৩৮

হোয়াটসঅ্যাপে এখন আপনার জরুরি বা ইচ্ছামতো যে কোনো চ্যাট লক করে রাখতে পারবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় মসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে এলো একটি নতুন ফিচার। ফিচারটির নাম ‘লক চ্যাট’।

এবার থেকে যে কোনো চ্যাট তালা মেরে রাখতে পারবেন ইউজাররা। তৃতীয় কোনো ব্যক্তি তার হদিশ পাবে না। এমনকি লক করা চ্যাটগুলো আপনার সাধারণ ইনবক্সেও থাকবে না। ব্যবহারকারীরা যেসব চ্যাট সুরক্ষিত রাখতে চান সেগুলো সিলেক্ট করে লক করে রাখতে পারেন। সেসব চ্যাটগুলো ইনবক্সে দেখা যাবে না তবে আলাদা ফোল্ডারে স্টোর হবে।

পাসওয়ার্ড বা বায়োমেট্রিক্সের মাধ্যমে সেই সকল চ্যাট লক করা যাবে। যতক্ষণ না পর্যন্ত চ্যাট আনলক করা হচ্ছে ততক্ষণ উক্ত ফোল্ডারেই সেভ থাকবে চ্যাটগুলো। চ্যাট লক হওয়ার পাশাপাশি সেই চ্যাটের সব মেসেজ এবং নোটিফিকেশনও অটোমেটিক হাইড হয়ে যাবে।

বর্তমানে মেসেজিংয়ের ক্ষেত্রে অনেকের কাছেই ভরসাযোগ্য মাধ্যম হোয়াটসঅ্যাপ। দ্রুত এবং সুরক্ষিত উপায়ে কথা বলা যায় এই অ্যাপে। আরও রয়েছে ভয়েস কলিং এবং ভিডিও কলিংয়ের সুবিধাও। তবে চ্যাটিংয়ের ক্ষেত্রে কথোপকথন ফাঁস হওয়ার আশঙ্কা থাকতো অনেক বেশি।

হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের চ্যাট সুরক্ষিত এবং গোপন রাখতে এই ফিচার নিয়ে হাজির হয়েছে। যদিও হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীর নিরাপত্তায় নানান ধরনের ফিচার যুক্ত করেছে। তবে এবার চ্যাট লকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত বা জরুরি চ্যাটগুলো লুকিয়ে রাখার উপায় এনেছে প্ল্যাটফর্মটি। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন ফিচারটি-

এই ফিচার অন করার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করতে হবে। তারপর অ্যাপ ওপেন করে যেই চ্যাট লক করতে চান সেখানে ট্যাপ করতে হবে। তারপর একটি লক অপশন আসবে সেটি সিলেক্ট করে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখতে পারবেন। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও এই ফিচারের মাধ্যমে লক করা যাবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...