বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে মে ২০২৩ রাত ০৯:৩৭
৪৬৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার মনপুরার চরকুকরি-মুকরি বনে প্রায় ৪০ কেজি ওজনের বিশালাকৃতির একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। ঘুরতে যাওয়া পর্যটকদের কাছ থেকে খবর পেয়ে বনের দায়িত্বরত কর্মকর্তারা মৃত হরিণটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। বন কর্মকর্তা বলছেন, প্রাকৃতিক কারনে হরিণটির মৃত হতে পারে। বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চরকুকরি-মুকরিতে ঘুরতে যাওয়া পর্যটকরা হরিণটিকে মৃত অবস্থায় খালের পাড়ে কাঁদা মাটিতে পড়ে থাকতে দেখেন। চরকুকরি-মুকরি বনের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত হরিণটির ওজন প্রায় ৪০ কেজি হবে। হরিণটির গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাকৃতিক কারনে হরিণটির মৃত্যু হতে পারে। তিনি আরও জানান, বর্ষা মৌসুমে বনে পানি জমে থাকে। অনেকসময় পানিতে আটকা পড়েও হরিণের মৃত্যু হয়। এছাড়াও মিঠা পানি খেতে হরিণ এক চর থেকে আরেক চরে যায়। তাঁর ধারণা হয়তো হরিণটি এক চর থেকে আরেক চরে যেতে গিয়ে কাঁদা মাটিতে আটকা পড়ে। মাটি থেকে উঠতে না পেরে জোয়ারের পানিতে হরিণটির মৃত্যু হয়। বিগত মৌসুমের এসময়টিতে এরকম ঘটনায় আরও দুইটি হরিণের মৃত্যু হয়েছে বলেও জানান। চরকুকরি-মুকরির বনে তাদের লোকবল সংকট আছে জানিয়ে এ কর্মকর্তা আরও জানান, এরকম অনাঙ্ক্ষিত মৃত্যুর হাত থেকে হরিণ রক্ষার জন্য বনের ফাঁকা জায়গায় একটি কিল্লা তৈরি করার জন্য ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যা প্রক্রিয়াধীন। ইতিমধ্যে একটি বেসরকারি প্রেজেক্টের মাধ্যমে বনের ফাঁকা জায়গায় ২টি পুকুর খনন করা হয়েছে বলেও জানান রেঞ্জের এ কর্মকর্তা।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক