অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে গণধর্ষণের ঘটনায় অটোচালকসহ ২ জন গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৪৩

remove_red_eye

১১২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখানে অটোরিক্সা থেকে  ডেকে নিয়ে মুখ  বেঁধে এক ক্লিনিকের কর্মী ২ সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় অবশেষে ২ জনকে পুলিশ শুক্রবার ভোররাতে গ্রেফতার করেছে। এছাড়াও ধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দৌলতখান থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, গনধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ অটোচালক গিয়াসউদ্দিন ও খলিলুর রহমান ভূট্টুকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন ক্লিনিকের ওই কর্মী যে অটোরিক্সা যোগে যাচ্ছিলো,সেই অটোচালকই ধর্ষণের ঘটনা সাথে জড়িত। গিয়াসউদ্দিন ধর্ষণের ঘটনার পরিকল্পনার সাথে জড়িত থাকায় তাকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানান। গ্রেফতারকৃত ২ জনকে  জিজ্ঞাসাবাদে জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। এ ছাড়া ধর্ষণের ঘটনায় দৌলতখান থানায় ৩ জনের নামে ও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে একটি মামলা করা হয়।
উল্লেখ্য, গত বুধবার রাতে দিকে  ২ সন্তানের জননী ৩৫ বছরের এক নারী প্রতিদিনের মতো ক্লিনিকের কাজ শেষ করে রাতে একটি অটোরিক্সা করে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাড়িতে ফিরছিলেন। রাত প্রায় ৯ টার সময় দৌলতখানের হালিমা খাতুন কলেজের সামনে অটোচালককে দিয়ে সন্তানদের জন্য বিস্কুট ও চিপস কিনছিলো। এ সময় ২ যুবক  অটোরিক্সা থেকে ওই নারীকে  কথা আছে বলে ডেকে তারা কলেজের ভিতরে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। প্রায় আধাঘন্টা পর ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজনের সহায়তায় অটোচালক তাকে জামাকাপড় ছেড়া অবস্থায় উদ্ধার করে । পরে স্থানীয়দের সহায়তায় নির্যাতিত ওই নারীকে অচেতন অবস্থায় ভোলা সদর হাসপাতালে গাইনী বিভাগে ভর্তি করা হয়।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...