অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

তজুমদ্দিনে জেলের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করলো পুলিশ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২৩ রাত ১০:০৬

remove_red_eye

৪০০

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে নৌকার মাঝি সেজে রাকিব নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ মে সকাল ৯টায় বিচ্ছিন্ন দ্বীপ চরজহির উদ্দিন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করেন। থানা সুত্রে জানা যায়, এসআই মোঃ রিসাত হোসাইন কনস্টেবল যুগল চন্দ্র ও মামুনকে সাথে নিয়ে ছদ্মবেশে জেলে সেজে ট্রলারযোগে সকাল ৭ টায় চরজহির উদ্দিনের হানিফ বেপারির ঘাটে যান তারা। পুলিশের কাছে তথ্য ছিলো ওই মাছ ঘাট সংলগ্ন দিলারা আবাসনে সাজাপ্রাপ্ত আসামি রাকিব নিজের বাসায় রাত্রি যাপন করছে। পরে তারা ঘাটে গিয়ে মাছ কেনা বেচার দৃশ্য দেখতে দেখতে দিলারা আবাসনের চারপাশ পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে ছদ্মবেশী তিন পুলিশ সদস্য অন্য জেলা হতে আগত জেলে পরিচয় দিয়ে রাকিবের বাসায় বিশ্রামের জন্য যান। এসময় রাকীব বাসায় অবস্থান করছিলো। পরে পুলিশ সদস্যরা সুযোগ বুঝে রাকীবের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দ্রুত তাকে ট্রলারযোগে থানায় নিয়ে আসেন। গ্রেপ্তার রাকীব সোনাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে জিআর ১২৯/১৮(তজু), ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৭(ক) গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ (এক) বছরের দন্ডাদেশ রয়েছে। থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, রাকীবকে গ্রেপ্তারের জন্য আগে থেকেই চেষ্টা করা হচ্ছে। অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়ে আমি পুলিশের একটি টিমকে আসামী গ্রেপ্তারের ছক তৈরি করে ছদ্মবেশে অভিযানে পাঠাই। কারন ওই এলাকায় পুলিশ যাওয়ার সাথে সাথেই আসামীরা খবর পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামিকে ২০ মে বিকেল ৩ টায় আদালতে প্রেরণ করা হয়েছে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...