অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিএনপিকে আঘাত করলেই পাল্টা আঘাত করতে হবে: মির্জা আব্বাস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে মে ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৪৩৯

বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ যেখানেই আঘাত করবে, সেখানেই পাল্টা আঘাত করার ঘোষণা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতাদের চেহারার মধ্যে মিথ্যা আর শয়তানির ছাপ দেখা যায়। আওয়ামী লীগ যেখানে বিএনপি নেতাকর্মীদের ওপর আঘাত করবে, সেখানেই তাদের পাল্টা আঘাত করতে হবে।’

শনিবার (২০ মে) সন্ধ্যায় রাজধানীর পীরজঙ্গী মাজারের সামনে আয়োজিত জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে। এর আগে দুপুরের জনসমাবেশ শুরু হয়।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, ‘যারা গুলি করছেন, পোশাক সব সময় গায়ে থাকবে না। গায়ে হাত তোলার আগে সব সময় চিন্তা করবেন। যারা বিএনপি নেতাকর্মীদের ওপর আঘাত করছেন, হত্যা করছেন, কাউকে ছাড় দেওয়া হবে না।’

জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘১৪ বছর ধরে আওয়ামী লীগ গায়ের জোরে অলিখিত বাকশাল কায়েম করেছে। দেশের মানুষ এ সরকারকে আর দেখতে চায় না। যত দ্রুত সম্ভব সরকারকে বিদায় করতে হবে। সেটার দায়িত্ব বিএনপিরই।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া আওয়ামী লীগ চলতে পারে না। যেসব পুলিশ কর্মকর্তা মামলা দিয়েছেন, তাদের ছাড় দেওয়া হবে না। সরকারের দালালি না করে জনগণের পাশে দাঁড়ান।’

আব্দুস সালাম বলেন, ‘ক্ষমতা ছেড়ে নির্বাচন হলে ১০টা সিটও পাবে না আওয়ামী লীগ। বিএনপি নির্বাচনে ভয় পায় না। কোনোভাবে শেখ হাসিনার অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না। আন্দোলন ছাড়া তাবেদার সরকারকে নামানো যাবে না।’

এদিন, দুপুরের পর জনসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও আগেই বিএনপি নেতাকর্মীরা পীরজঙ্গী মাজারের সামনে জড়ো হতে শুরু করেন। সমাবেশ ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মতিঝিল ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসমাবেশস্থল।

গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ১০ দফা দাবি বাস্তবায়নে দেশজুড়ে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গত শনিবার সারাদেশে দলের ৮২ সাংগঠনিক ইউনিটে চার দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। এ কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (২০ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করেছে বিএনপি।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...