বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মে ২০২৩ বিকাল ০৫:০৪
৫৫৫
রাজবাড়ীতে ২৬ ও ২৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী মীর মশাররফ হোসেন সাহিত্য সম্মেলন-২০২৩। এ উপলক্ষে ২০২২ ও ২০২৩ সালে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ১০ জনকে মীর মশাররফ হোসেন পদক ও সম্মাননা দেওয়া হবে।
শুক্রবার (১৯ মে) মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির ও সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।
রাজবাড়ীর শিল্পকলা একাডেমিতে এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হবে।
২০২২ সালের মীর মশাররফ হোসেন সাহিত্য পদকের জন্য পাঁচজন মনোনীত হয়েছেন। তারা হলেন কাব্যসাহিত্যে ড. আসরফী খাতুন (ভারত) ও শিশুসাহিত্যে হাসনাত আমজাদ। একই সালে মীর মশাররফ হোসেন সম্মাননায় মনোনীত হয়েছেন কাব্যসাহিত্যে শরীফ কায়কোবাদ, ফারহানা জাহান মিনি ও সংগীতে শাহিনুর বেগম পপি।
২০২৩ সালে মীর মশাররফ হোসেন সাহিত্য পদকের জন্যও পাঁচজনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন কথাসাহিত্যে রফিকুর রশীদ ও কাব্যসাহিত্যে ওবায়েদ আকাশ। একই সালে মীর মশাররফ হোসেন সম্মাননায় মনোনীত হয়েছেন লিটল ম্যাগাজিনে আনোয়ার কামাল, নাট্যসাহিত্য ও শিশুসংগঠক হিসেবে ম. নিজাম এবং কাব্যসাহিত্যে শাহ মুজতবা রশীদ আল কামাল।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির জানান, মনোনয়ন কমিটির মাধ্যমে এ ১০ জনকে মনোনীত করা হয়েছে।
২৬ মে বিকেলে উদ্বোধনী দিনে থাকছে আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে থাকছে ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিদের সম্মেলন, কবিতা পাঠের আসর, পদক ও সম্মাননা প্রদান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত কবি অসিম সাহাসহ বিশিষ্টজনেরা।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত