অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মেঘনা  নদীতে ইলিশের সংকট  জেলে পল্লীতে হাহাকার

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মে ২০২৩ রাত ১০:২১

remove_red_eye

৪৪৯

এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা তজুমদ্দিন মেঘনায়  উপকূলীয় নদ-নদীতে ভরা মৌসুমে ইলিশ নেই। জেলেরা নদ-নদীতে জাল ফেলে ইলিশ না পেয়ে খালি হাতে বাড়ি ফেরেন। অথচ এখন ইলিশ মৌসুম। কিন্তু সাগরেও তেমন ইলিশের দেখা নেই। লাখ, লাখ টাকা খরচ করে একটি ফিশিং ট্রলার নিয়ে ১২ থেকে ১৪ জন জেলে সাগরে গিয়ে প্রায় খালি হাতে ফিরতে হচ্ছে। তজুমদ্দিন ফিশিং ট্রলার মালিক   মোঃ আবু সায়েদ  মাঝি আক্ষেপ করে এ কথাগুলো বলছিলেন।
শুধু তিনি নন,তজুমদ্দিন  মৎস্য আড়তদার সিরাজুল ইসলাম  একই কথা জানান। তিনি বলেন, অনেক দিনের নিষেধাজ্ঞা শেষে ট্রলার মালিকরা মোটা অংকের টাকা খরচ করে সাগরে জেলেদের পাঠিয়ে খরচের টাকাও ওঠাতে পারছেন না। ট্রলার মালিক, আড়ৎদার ও জেলেদের এখন না খেয়ে মরার পালা।
 
তিনি বলেন, স্থানীয় নদ-নদীতেও ইলিশ নেই বললেই চলে। ট্রলার মালিকরা ধার-দেনা করতে করতে এখন অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছেন।
তজুমদ্দিন  উপজেলার শশীগঞ্জ, চৌমুহনী, মহেষ খালি, স্লুইস খাল, বাগের খাল ও ধরনীর খাল  জেলে পল্লীতে খোঁজ নিয়ে জানা গেছে, পরিবার-পরিজন নিয়ে জেলেরা যেমন কষ্টে দিন পার করছেন তেমনি ফিশিং ট্রলার মালিক ও আড়ৎদাররাও ধার-দেনায় জড়িয়ে পড়েছেন। ফিশিং ট্রলার সাগরে পাঠাতে যে সমস্ত কাচা বাজার (নিত্যপণ্যে দোকান) সরবরাহকারী দোকানদার রয়েছেন জেলেরা মাছ না পাওয়ায় তারাও সমস্যায় পড়েছেন। মেঘনায়  চলতি বছরের বেমৌসুমে (সিজন ছাড়া) কিছু ইলিশ দেখা গেলেও এখন চলতি মৌসুমে ইলিশ নেই বললেই চলে।  এখন আবার ইলিশ মৌসুমে মাছ না থাকায় তাদের যেন মরার ওপর খারার ঘা।
তজুমদ্দিন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, মেঘনায় নদীতে  বিভিন্ন পয়েন্টে চর পড়ায় সাগর থেকে মাছ আসা বাঁধাগ্রস্থ  হওয়ায় মেঘনায় ইলিশের আকাল দেখা দিয়েছে । আশাকরি ভারী বৃষ্টি এবং বাতাস হলে মাছের দেখা মিলবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...