অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


নির্বাচনে জনগন বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে: এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে মে ২০২৩ রাত ০৮:০৫

remove_red_eye

৪৭২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার বিকেলে লালমোহন চৌরাস্তা মোড়ে লালমোহন উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন,রেফারি যখন খেলার মাঠে ফাউল খেলোয়াড়কে লাল কার্ড দেখায় ঠিক তেমনি নির্বাচনে জনগনও বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিদায় করবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াতে তখনই ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বাংলার জনগন। 
এসময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সিনিয়র সহসভাপতি এড তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলালসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি-সম্পাদকবৃন্দ।
 


 





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...