অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে প্রতিবন্ধী কিশোরকে মারধর

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২৩ রাত ০৯:৪৭

remove_red_eye

৫২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. রাজু নামের এক প্রতিবন্ধী কিশোরকে মারধর করার অভিযোগ ওঠেছে সিয়াম নামের এক বখাটের বিরুদ্ধে। মারধরের শিকার মো. রাজু  বোরহানউদ্দিন পৌরসভা ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার মো. শফিকের ছেলে ও মারধর করা সিয়াম উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. হাবিবুর রহমানের ছেলে। গত শনিবার (২০ মে) দিবাগত রাতে বোরহানউদ্দিনের মানিকার হাটে এ মারধরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মানসিক প্রতিবন্ধী রাজু স্থানীয় মানিকার হাটে চটপটি খেতে যায়। এ সময় ওই বাজারে অবস্থান করা সিয়াম নামের এক বখাটে যুবক তাকে উত্তেজিত করে। পরে রাজু তাকে গালমন্দ করলে সিয়াম তাকে চটপটির দোকানের পিছনে নিয়ে কাঠ দিয়ে এলোপাথারি মারধর করে। এসময় রাজুর ডাক চিৎকার শুনে স্থানীয় সিহাব হাওলাদরসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে রিকশায় করে বাড়ি পৌছে দেয়।
রাজু মা অভিযোগ করেন, তাঁর ছেলেকে কাঠের বাগা দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করেছে। এর পর থেকে রাজু অসাভাবিক ব্যাথায় উঠে দারাতে ও  ঘুমাতে পারছে না।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসনে মিঞা জানান, রাজুকে তিনি চিনেন, এই এলাকায় সকলে রাজুকে  স্নেহ করে । এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...