অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রথম দুই সৌদি মহাকাশচারী পৌঁছালেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে মে ২০২৩ বিকাল ০৫:০১

remove_red_eye

৩৪১

মার্কিন বেসরকারী মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস এর উদ্যোগে একটি ব্যক্তিগত মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো সোমবার দুই সৌদি মহাকাশচারীকে নিয়ে স্পেসএক্স ক্যাপসুল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। 
মহাকাশে যাওয়া প্রথম সৌদি নারী রায়ানাহ বারনাবি একজন মহিলা বিজ্ঞানী এবং তার সহযাত্রী আলি আল-কারনি একজন প্রশিক্ষিত ফাইটার পাইলট। তাদের দেশের হয়ে প্রথম এই দুইজন কক্ষপথ পাড়ি দিলেন। 
বারনাবি মহাকাশ থেকে অভিবাদন জানিয়ে বলেন, ‘আমি এখানে শুধু নিজেকেই প্রতিনিধিত্ব করছি না, বরং দেশের এই অঞ্চলের সকলের আশা এবং স্বপ্নের প্রতিনিধিত্ব করছি।’ 
মিশন কমান্ডার পেগি হুইটসন বলেছেন, ‘আমরা এখানে এসে সত্যিই আনন্দিত।’ হুইটসন নাসার প্রাক্তন মহাকাশচারী যিনি অতীতে তিনবার মহাকাশ ভ্রমণ করেছেন। 
তিনি বলেন, ‘এটি একটি দুর্দান্ত মিশন ছিল, একটি দুর্দান্ত রাইড ছিল। আমরা উপরে যাওয়ার পথে অনেক মজা করেছি এবং আমরা এখানে অনেক কাজ করতে পেরে সত্যিই আনন্দিত।’
চতুর্থ ক্রু সদস্য হলেন আমেরিকান ব্যবসায়ী জন শফনার।
মহাকাশ স্টেশনে ডকিংয়ের দুই ঘন্টা পরে এই চার নভোচারী আইএসএসে প্রবেশ করেন, যেখানে তারা সাতজন মহাকাশচারীর সাথে যোগ দেন। এদের  তিন জন রাশিয়ান, তিন জন আমেরিকান এবং একজন আমিরাতের। তারা আগে থেকেই মহাকাশ স্টেশনে অবস্থান করছিলেন।  
স্পেসএক্স রকেটটি রোববার ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করে। এটি পৃথিবীর কক্ষপথ আবর্তন করে ভূপৃষ্ঠ থেকে ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) উচ্চতায় মহাকাশ স্টেশনে পৌঁছাতে সময় লাগে প্রায় ১৬ ঘন্টা।

সুত্র বাসস

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...