বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে মে ২০২৩ বিকাল ০৫:০৬
৩৬৩
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে বিগত যুদ্ধে ফেলে যাওয়া একটি মাইন বিস্ফোরণে এক শিশু নিহত ও অপর দুইজন আহত হয়েছে। প্রাদেশিক প্রশাসনের মুখপাত্র আহমদ আজিজ মঙ্গলবার এ কথা জানান।
আজিজ আরো বলেন, সোমবার সন্ধ্যায় কান্দাহার প্রদেশের খাকরিজ জেলায় একদল শিশু খেলনার মতো একটি যন্ত্র দেখতে পেলে সেটি দিয়ে খেলতে শুরু করলে অকস্মাৎ ডিভাইসটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় ও অপর দুজন আহত হয়। খবর সিনহুয়ার।
আহত শিশুদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এক দিন আগে রোববার পূর্ব গজনি প্রদেশে একই ধরনের বিস্ফোরণে এক শিশুর প্রাণহানি ও অপর এক আহত হয়।
আফগানিস্তান বিশ্বে স্থল মাইনের জন্য সবচেয়ে ঝুকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বিগত চার দশকের যুদ্ধ এবং গৃহযুদ্ধের কারণে অবিস্ফোরিত মাইন বিস্ফোরণে প্রতি মাসে কয়েক ডজন মানুষ নিহত এবং পঙ্গু হয়।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত